Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

বন্দি হওয়ার ১০ দিন পর থেকে ভারতে ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম

শুক্রবার সন্ধ্যায় রজনীগন্ধার মালায় বরণের পর, শাঁখ ও উলুধ্বনির মধ্যে দিয়ে হুড খোলা গাড়িতে করে শোভাযাত্রা সহকারে শুভেচ্ছায় ভেসে রিষড়ার বাড়িতে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ।

বন্দি হওয়ার ১০ দিন পর থেকে ভারতে ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম

শেষ আপডেট: 24 May 2025 15:34

দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: পাকিস্তানে বন্দি হয়ে ১০ দিন থাকার পর ভারতে ফেরার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন পূর্ণমকুমার সাউ। এমনকী জানতেও পারেননি অপারেশান সিঁদুর কখন হয়েছে। এখন আর সে সব নিয়ে ভাবতে চান না। যা ভাগ্যে ছিল তাই হয়েছে বলেই বোঝাচ্ছেন নিজেকে।

শুক্রবার সন্ধ্যায় রজনীগন্ধার মালায় বরণের পর, শাঁখ ও উলুধ্বনির মধ্যে দিয়ে হুড খোলা গাড়িতে করে শোভাযাত্রা সহকারে শুভেচ্ছায় ভেসে রিষড়ার বাড়িতে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। ততক্ষণে বাড়িতে উৎসবের আবহ। শনিবার পূর্ণম বললেন, "দশদিন পর আমি ভারতে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম। সেনার চাকরি করতে গিয়ে শত্রু দেশে চলে গেলে নিজের দেশে ফেরার কোনও গ্যারান্টি নেই। আমাকে ফেরানোর জন্য কী কী হচ্ছে, কিছুই জানতে পারিনি। মা-বাবা স্ত্রী সবাই চেয়েছিল আমি যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি, আমি এখন বাড়ি ফিরে এসেছি। আমার ভাগ্যে যা ছিল তা ঘটে গেছে। আমি আর কিছু মনে করতে চাই না। আমরা যখন সেনার ট্রেনিং নিই তখন আমাদের বলাই হয় ভয় খেলে হবে না। তাই আমরা ভয় খাই না।"

পাকিস্তানে বন্দি থাকাকালীন স্বামীর জন্য শনিবারের ব্রত করেছিলেন স্ত্রী রজনী‌। গতকাল স্বামী বাড়ি ফিরেছেন। আজ শনিবার সকাল সকাল মন্দিরে গিয়ে ব্রত পালন করেন। রজনী বলেন, "তিনটি শনিবার পুজো দিয়েছি, মোট ১৬ টা শনিবার  পালন করব। অগস্ট মাস পর্যন্ত ব্রত চলবে। এত ভালভাবে দেশের মানুষ স্বাগত জানাবে তা আমি ভাবতেও পারিনি।"

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামের বৈসরণ ভ্যালিতে জঙ্গি হামলার শিকার হয়েছিলেন ২৬ জন পর্যটক। ঠিক তারপর দিন পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাক সীমান্তে ডিউটি করার সময় অসাবধানতাবশত পাক ভূখণ্ডে ঢুকে পড়েন ২৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ কনস্টেবল পূর্ণমকুমার সাউ। গাছের তলায় বসে বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন। এই খবর আসতেই উদ্বেগে ঘুম চলে গিয়েছিল পরিবারের। গত ১৪ ই মে পূর্ণম সাউকে মুক্ত করে পাক রেঞ্জার্স। দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার ঘরে ফিরেছেন তিনি।


```