Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা রাজ্যের', চাঁপদানী-আমতলার ঘটনা প্রসঙ্গে শুভেন্দু

বাংলাদেশে হিংসার পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দুরা। সেই সময় পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে তুলনা করতে ছাড়েননি।

'বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা রাজ্যের', চাঁপদানী-আমতলার ঘটনা প্রসঙ্গে শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 11 April 2025 20:07

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বারবার পুলিশের (West Bengal Police) আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। কিছুদিন আগে জঙ্গিপুরে এমন ঘটনা ঘটেছে। এদিকে শুক্রবার সকালে হুগলির চাঁপদানীতে পুলিশের ওপর আক্রমণ করে এক গোষ্ঠী। দুপুরে আবার আমতলায় পুলিশ আক্রান্ত হয়। পরপর এমন ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ফের একবার বাংলাদেশ প্রসঙ্গ টানলেন। কটাক্ষ করলেন রাজ্য সরকার এবং পুলিশকেও। 

বাংলাদেশে হিংসার পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দুরা। সেই সময় পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে তুলনা করতে ছাড়েননি। এবার বিজেপি বিধায়ক এক ধাপ এগিয়ে বললেন, পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হয়ে গেছে! উদাহরণ হিসেবে টানলেন চাঁপদানী, আমতলার ঘটনাকে। ঠিক কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা? 

সাংবাদিক বৈঠক করে শুভেন্দু দাবি করেন, 'দুপুর আড়াইটের পর থেকেই রাজ্যে বেশিরভাগ জায়গায় জঙ্গিপুর কায়দায় হামলার ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ থেকে শুরু করে হুগলি, আমতলা সব জায়গায় একই রকম ঘটনার সম্মুখীন হয়েছেন মানুষ। পুলিশও আক্রান্ত। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের ব্যর্থতা।' শুভেন্দুর দাবি, বেছে বেছে হিন্দুদের ওপরই আক্রমণ করা হয়েছে। 

এদিন দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। কয়েকজন পুলিশ কর্মী আহতও হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এদিন এলাকায় মিছিল করছিল একটি গোষ্ঠী। নিরাপত্তা দেখভালের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন পুলিশের কর্মীরাও। অভিযোগ, মিছিল থেকে আচমকা পুলিশের গাড়িতে আক্রমণ চালানো হয়। শুভেন্দুর খোঁচা, 'ডায়মন্ড হারবার মডেল, যিনি ৭ লক্ষ ভোটে জিতেছেন, তাঁর এলাকায় পুলিশ আক্রান্ত।' কাকে নিশানা করেছেন তিনি, তা বলার অপেক্ষা রাখে না। 

গত কয়েকদিনের মতো এদিনও ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। তার জেরে বিভিন্ন রেল স্টেশনে দাঁড়িয়ে থাকে একাধিক ট্রেন। দফায় দফায় চলে বিক্ষোভ। ফলে পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটাতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী।  ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন রেল স্টেশনে আরপিএফ মোতায়েন করা হয়েছে।
 
হুগলির চাঁপদানীতেও পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। উত্তেজনা থাকায় দুটি এলাকাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর পর পুলিশের ওপর আক্রমণের ঘটনায় শোরগোল ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। 


```