Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

'বাটি নিয়ে কালীঘাটের সামনে বসতে হবে, মানুষ আপনাকে হেলিয়ে দেবে', মমতাকে নিশানা শুভেন্দুর

রাজ্যের বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন, তৃণমূল সবকিছু গিলছে - দুর্নীতি, কাটমানিতে ভরে গেছে। এরা সর্বভুক! সভায় আগত সকলের উদ্দেশে তাঁরা বার্তা, আগামী বিধানসভা ভোটে এই চোরদের হারাতে হবে।

 

'বাটি নিয়ে কালীঘাটের সামনে বসতে হবে, মানুষ আপনাকে হেলিয়ে দেবে', মমতাকে নিশানা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 November 2025 20:07

দ্য ওয়াল ব্যুরো: বনগাঁর সভায় করা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি মন্তব্যের পাল্টা হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বিজেপির উদ্দেশে হুঁশিয়ারির সুরে বলেছিলেন - আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব! এর ঠিক একদিন পরেই তীব্র প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা।

বুধবার হলদিয়ার (Haldia) পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে শুভেন্দুর আক্রমণ, “ভারত হেলানোর কথা বলেছেন? এপ্রিলেই বাংলার মানুষ এমন জবাব দেবে যে ভাইপোকে জেলে যেতে হবে। আপনাকেও কালীঘাটে বাটি হাতে বসতে হবে।” তৃণমূলকে (TMC) দুর্নীতি, অপশাসন নিয়ে বিঁধে তিনি আরও বলেন, “তৃণমূল মৃত মানুষের চোখ পর্যন্ত তুলে বিক্রি করে। ভাবুন, কোন রাজ্যে বাস করছেন আপনারা!” এক্ষেত্রে তিনি যে বারাসত মেডিক্যালের ঘটনার কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট

রাজ্যের বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন, তৃণমূল সবকিছু গিলছে - দুর্নীতি, কাটমানিতে ভরে গেছে। এরা সর্বভুক! সভায় আগত সকলের উদ্দেশে তাঁরা বার্তা, আগামী বিধানসভা ভোটে (WB Polls 2026) এই চোরদের হারাতে হবে।

রাজ্যে রাজনৈতিক ‘পরিবর্তন’-এর জন্য বিজেপির (BJP) রূপরেখাও তুলে ধরেন শুভেন্দু। তাঁর কথায়, “আমাদের সংকল্প প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ।” শিল্প ফেরানোর প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি নারীর নিরাপত্তা, কন্যা সুরক্ষা এবং সরকারি শিক্ষা ব্যবস্থার গতি ফেরানোরও ডাক দেন।

ইতিমধ্যে আবার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কমিশনকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ক্ষমতায় দেখতে চান তাঁরা। তাঁকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচারও করেছে পুলিশ। এই প্রসঙ্গেই তাঁর দাবি, এদের ভোটের কাজে রাখা যাবে না।

তিনি বলছেন, অনুমান ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হবে। তাই হঠাৎ এই দাবি না করে তিন মাস আগেই নির্বাচন কমিশনকে (ECI) বিষয়টি সম্পর্কে অবগত করেছেন তিনি যাতে কমিশন বিকল্প ব্যবস্থা নিতে পারে। কী ব্যবস্থা নেবেন, সেটা তাদের ব্যাপার।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দিঘার পুলিশ ওয়েলফেয়ার কমিটির (Digha Police Welfare Committee) অনুষ্ঠানের প্রসঙ্গ টানেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন, সেই অনুষ্ঠান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করা হয়েছে। সেই প্রেক্ষিতেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের ভোটের কাজ থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।


```