Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'ওদের আসল কাজ ভোট কাটা', সিপিএম-কে খোঁচা শুভেন্দুর, বারাসত থেকে পরিবর্তনের ডাক

বিষয়টি বোঝানোর চেষ্টা করে শুভেন্দু এও বলেন, বারাসতে বামেরা ভোট না কাটলে স্বপন মজুমদার সাংসদ হতেন। বারাকপুরে অল্প ব্যবধানে হেরেছেন অর্জুন সিং, সেখানেও এই বামেরাই ভোট কেটেছে। তিনি উদাহরণ টানেন শীলভদ্র দত্তেরও। বিজেপি নেতার সাফ কথা - সব হিন্দু ভোট ভাগ হচ্ছে। আর এই ভাগের কারণেই পিছনের দরজা দিয়ে তৃণমূল ক্ষমতায় আসছে।

'ওদের আসল কাজ ভোট কাটা', সিপিএম-কে খোঁচা শুভেন্দুর, বারাসত থেকে পরিবর্তনের ডাক

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 January 2026 19:59

দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলা (Venezuela) আক্রমণ করে মার্কিন সেনা (US Army) সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro) বন্দি করে আমেরিকায় নিয়ে এসেছে। এই ঘটনার প্রতিবাদ করতে দেখা গেছে সিপিএম-কে (CPM)। আর তা নিয়েই চরম কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, এদের আসল কাজ তো ভোট কাটা। তাই পহেলগাম বা বাংলাদেশ নিয়ে কিছু করতে দেখা যায় না বামেদের।

এদিন বারাসতে (Barasat) জনসভা করার পর সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বারাসতের সাধারণ মানুষদের উদ্দেশে বলেন, ''সিপিএমকে ভোট দিয়ে ভোট-ভাগ করবেন না।একসঙ্গে বিজেপিকে (BJP) ভোট দিয়ে ক্ষমতায় আনুন।'' কেন, তার ব্যাখ্যাও দেন বিজেপি বিধায়ক। কটাক্ষ করেন, ''বামেরা 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়ে প্রশ্ন তোলে। পাকিস্তানে (Pakistan) কেন বোমা পড়ল, তার জবাব চায়। আর ভেনেজুয়েলার ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিল করে। কিন্তু এদের কাউকে পহেলগামের (Pahalgam) ঘটনা বা বাংলাদেশের (Bangladesh) দীপু চন্দ্র দাসকে নিয়ে কিছু করতে দেখা যায় না। আসলে ওদের কাজ হচ্ছে ভোট কাটা।''

বিষয়টি বোঝানোর চেষ্টা করে শুভেন্দু এও বলেন, বারাসতে বামেরা ভোট না কাটলে স্বপন মজুমদার সাংসদ হতেন। বারাকপুরে অল্প ব্যবধানে হেরেছেন অর্জুন সিং, সেখানেও এই বামেরাই ভোট কেটেছে। তিনি উদাহরণ টানেন শীলভদ্র দত্তেরও। বিজেপি নেতার সাফ কথা - সব হিন্দু ভোট ভাগ হচ্ছে। আর এই ভাগের কারণেই পিছনের দরজা দিয়ে তৃণমূল ক্ষমতায় আসছে।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে শুভেন্দু ফের একবার দাবি করেন, এঁরা যতই ভাবুন যে এই সরকার থাকবে, সেটা থাকবে না। তাঁর সাফ কথা - তৃণমূল ভাবছে মুসলিমরা (Minority) আগের মতোই তাদের পাশে আছে, ভাবছে আগের মতো বুথ লুট করে ভোট দেওয়া যাবে, লাইট নিভিয়ে ছাপ্পা করানো যাবে। কিন্তু তা হবে না। শুভেন্দুর চ্যালেঞ্জ - বিজেপি তা করতে দেবে না।

প্রসঙ্গত, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলেছেন তা নস্যাৎ করে এদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেছেন, SIR কোনও ‘হঠকারী’ বা ‘অপরিকল্পিত’ প্রক্রিয়া নয়। বরং ভুয়ো ও অযোগ্য ভোটারের নাম ছাঁটাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় বেআইনি নাম ঢোকানোর সুযোগ পেয়েছে শাসকদল, আর সেই ‘অস্বস্তিকর সত্য’ সামনে আসছে বলেই আপত্তি তুলছে রাজ্য সরকার।


```