Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'বিজেপি ক্ষমতায় এলে মুঘল-পাঠানের নাম মুছবে', হুমায়ুনের সঙ্গে আঁতাতের জল্পনা ওড়ালেন শুভেন্দু

বিক্ষোভ মিছিলের পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর থেকে হুমায়ুন কবীর - কিছুই বাদ গেল না।

'বিজেপি ক্ষমতায় এলে মুঘল-পাঠানের নাম মুছবে', হুমায়ুনের সঙ্গে আঁতাতের জল্পনা ওড়ালেন শুভেন্দু

পৃথা ঘোষ

শেষ আপডেট: 24 January 2026 18:07

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বিজেপি কর্মীরা শারীরিক নির্যাতনের শিকার এবং শুধু তাই নয়, এক বিজেপি কর্মীকে তাঁর পরিবার-সহ বাড়িতে তালা বন্ধ করে পুড়িয়ে মারার চক্রান্তের প্রতিবাদে বাঁকুড়ার ওন্দায় বিক্ষোভ মিছিলে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিলেন তিনি। এসআইআর (SIR) থেকে হুমায়ুন কবীর (Humayun Kabir) - কিছুই বাদ গেল না।

হুমায়ুনের সঙ্গে নাকি বিজেপির গোপন আঁতাত রয়েছে, সেই নিয়ে বারবার মুখ খুলেছে তৃণমূল। কিন্তু শুভেন্দু সাফ জানালেন, ''আমরা (বিজেপি) এলে বাবরের নাম মুছব, হুমায়ুনের নাম মুছব, জাহাঙ্গিরের নাম মুছব। কোনও মুঘল-পাঠানের নাম থাকবে না, সব মুছব। কোনও ছাড় নেই, বিজেপিকে বাংলায় আনুন।''

সভা শুরু হলে 'জয় শ্রী রাম' রোল ওঠে। বিজেপির স্লোগানে চারদিক ভরে গেছে তখন।

বিজেপি কর্মী তাপস বারিককে রাত দু'টোর সময় বাড়িতে তালাবন্ধ করে আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মঞ্চ থেকে সরাসরি অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি জানান, ঘটনার পর ৭২ ঘণ্টা কেটে গেছে, তারপরও কোনও তদন্ত হয়নি, গ্রেফতার তো দূরের কথা। তাঁর কথায়, ''কর্মীরা সবাই মিলে তাপস বারিকের বাড়িতে গিয়েছি। সেখানে কান্নার রোল, চোখে দেখার মতো না। আমরা যাওয়ার পর পুলিশ আজ ফরেনসিক করেছে, ২৬ তারিখের মধ্যে গ্রেফতার করতে হবে। এটা আবেদন বলুন, হুঁশিয়ারি বলুন বা দাবি - সেটাই জানাচ্ছি পুলিশের কাছে।''

কিন্তু কারা হামলা করল বিজেপি কর্মীর ওপর, সেই প্রসঙ্গে কোনও বিশেষ রাজনৈতিক দল বা ব্যক্তির নাম আনেননি শুভেন্দু। তিনি বলেন, ''কে বা কারা করেছে, সেটা চোখে দেখেনি তাপস। তাই কোনও দল বা ব্যক্তির নাম তিনি পুলিশকে দেননি। ভারতীয় জনতা পার্টি কাউকে মিথ্যা মামলা করতে উৎসাহিত করে না। সততার ওপর সংগ্রাম করে বিজেপি।''

শুভেন্দু বলেন, ''বাংলায় পরিবর্তন দরকার, সৌমিত্র (খাঁ) বলেছেন দাদা (শুভেন্দু) সঙ্গে থাকলেই হবে। দাদা সঙ্গে আছে। সৌমিত্রকে উদ্দেশ করে বলেন, আমি বালু মাটির লোক, আপনি লাল মাটি। ৫৪টা আসনই দেব নরেন্দ্র মোদীকে। সব সাফ করে দেব।''

বিধানসভা ভোট প্রায় এসেই গেল, সেই নিয়ে শুভেন্দু বলেন, ''যে রোগের যে ওষুধ! কোথায় ভিটামিন, কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হবে, শুভেন্দু জানে। বালির টাকা তোলা পুলিশকে কী জবাব দিতে হয়, বিজেপি জানে। ২০ টা রাজ্য হয়ে গেছে। ২৪-এ ওড়িশা পেয়েছে বিজেপি। তারপর বিহার, ২৬-এ বঙ্গ জিতবে। সনাতনের জয়যাত্রা এগিয়ে চলবে।''

সিপিএমকেও আক্রমণ শানাতে ছাড়লেন না বিরোধী দলনেতা। তিনি সিপিএমকে তৃণমুলের 'বি টিম' অ্যাখ্যা দেন। ওরা 'হিন্দু এলাকায় ভাষণ দেয়' বলে কটাক্ষ ছুড়ে দেন।

এসআইআরের ফাইনাল তালিকা বেরনো এখন সময়ের অপেক্ষা। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ''ফাইনাল লিস্ট বেরনোর পর সব জানতে পারবেন। বিহারের সংখ্যা শুনবেন নাকি? কি হবে জানেন? যাঁদের নাম আসবে না, আইনে সাফ বলা আছে, কী কী হবে, অপেক্ষা করুন।'' এসআইআরে যদি নাম না ওঠে, কী হবে ভবিষ্যৎ? বিরোধী দলনেতার আশ্বাস, ''যিনি ভারতীয়, তাঁর ভয় কী? শরণার্থীরা জায়গা পাবেন, অনুপ্রবেশকারীদের জন্য যোগীজি আছেন।''


```