Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ওটা উন্নয়ন নয়, হতশ্রীর পাঁচালি হয়েছে, মুখ্যমন্ত্রীর পেশ করা রিপোর্ট কার্ড নিয়ে কটাক্ষ শুভেন্দুর

রাজ্যবাসীর উদ্দেশে শুভেন্দু আর্জি জানিয়ে বলেন, তাঁরা যেন জেলাসাসকদের কাছে প্রশ্ন করেন, কেন মহিলাদের রাতে না বেরনোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

ওটা উন্নয়ন নয়, হতশ্রীর পাঁচালি হয়েছে, মুখ্যমন্ত্রীর পেশ করা রিপোর্ট কার্ড নিয়ে কটাক্ষ শুভেন্দুর

গ্রাফিক্স: দ্য ওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 8 December 2025 17:07

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ খানেক আগে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর তিন মেয়াদের কাজের খতিয়ান (রিপোর্ট কার্ড) প্রকাশ করেছিলেন। যার পোশাকি নাম ‘উন্নয়নের পাঁচালি’ (Unnoyoner Panchali)। সরকার ও শাসকদলের অনেকে যাকে ভোটমুখী বাংলায় মমতার ‘পথের পাঁচালি’ বলেও অভিহিত করছেন। এবার সেই রিপোর্ট কার্ড নিয়েই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিরোধী দলনেতার দাবি, গোটা রাজ্যে উন্নয়ন নয়, যেন হতশ্রীর পাঁচালি হয়েছে। রাজ্য জুড়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। যে কারণে রেডিমেড উন্নয়নের খতিয়ান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, প্রশাসনের তরফে ওই 'উন্নয়নের পাঁচালি' প্রচারের নির্দেশ দেওয়া হয়েছিল। জেলাশাসকদের উন্নয়নের খতিয়ান তুলে ধরার নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)।

রাজ্যবাসীর উদ্দেশে শুভেন্দু আর্জি জানিয়ে বলেন, তাঁরা যেন জেলাসাসকদের কাছে প্রশ্ন করেন, কেন মহিলাদের রাতে না বেরনোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন রাজ্যে আট হাজার স্কুল বন্ধ। কেন দুর্গাপুজো করতে গেলে আদালতে যেতে হয়।

তিনি বলেন, "জলজীবন (Jal Jeevan) মিশনে প্রধানমন্ত্রী এতগুলো টাকা দিয়েছেন, তারপরও কেন জল পাওয়া যায় না, সেই প্রশ্নও করতে হবে রাজ্যবাসীকে। কেন এখনও অভয়ার মতো ঘটনা ঘটে রাজ্যে, উত্তর চান।"

১০০ দিনের কাজের ব্যাপারে কথা বলতে গিয়ে শুভেন্দু রাজ্য সরকারের জব কার্ড নিয়েও অভিযোগ তোলেন। বলেন, “আমরা মনরেগার বিরোধী নই। কিন্তু ভুয়ো জব কার্ডের পাহাড় তৈরি করেছে রাজ্য। কংগ্রেস আমলে ১৪ হাজার কোটি, আর মোদী সরকার ২০১৪-২০২২ পর্যন্ত ৫৪,৬০০ কোটি টাকা দিয়েছে। কিন্তু দেখানো হয়েছে ২.৫৬ কোটি জব কার্ড, যার মধ্যে ১.৬ কোটি কার্ডের অথেনটিকেশনই হয়নি।"

দলে নতুন যোগদান, ৩৯% থেকে ৫১% ভোটের লক্ষ্য

বিধানসভা নির্বাচনের আগে বহু মানুষ বিজেপিতে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছেন বলে দাবি শুভেন্দুর। জানান, বঙ্গ বিজেপির লক্ষ্য ৩৯ শতাংশ ভোটকে ৫১ শতাংশে তোলা। মহিলা মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যেই এর স্ক্রুটিনির কাজ চলছে বলে জানান বিরোধী দলনেতা।

বস্তুত, সোমবারই পশ্চিমবঙ্গে চলতি ভোটার তালিকার সংশোধন (SIR West Bengal) স্বচ্ছ ও নির্ভুল করতে আরও ৫ জন সিনিয়র আইএএস অফিসারকে (Senior IAS Officers) স্পেশ্যাল রোল অবজার্ভার (Special Roll Observer) হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ECI)। সেই নিয়ে শুভেন্দু বলেন, “১২টি রাজ্যে এসআইআর হচ্ছে। তাই কেন্দ্রীয় যুগ্ম সচিব পাঠানো অস্বাভাবিক নয়। পশ্চিমবঙ্গেও ৫৬ জন আসছেন। আগেই আসা উচিত ছিল।” আইপ্যাকের প্রভাবে অনেক বিএলও-কে ‘ঠুঁটো জগন্নাথ’ করে রাখা হয়েছিল বলেও অভিযোগ বিরোধী দলনেতার।


```