Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'বুড়ো আঙুল দেখিয়ে বলল চাকরি হবে না!' রাজ্যের অন্তর্বর্তী বাজেট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী

ঘোষণাকে কেন্দ্র করেই তীব্র আক্রমণে নেমেছে বিরোধী শিবির। বাজেট পেশের পর বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ভাতা ঘোষণার আড়ালে সরকার কার্যত স্বীকার করে নিয়েছে যে তারা চাকরি দিতে অক্ষম। 

'বুড়ো আঙুল দেখিয়ে বলল চাকরি হবে না!' রাজ্যের অন্তর্বর্তী বাজেট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 February 2026 16:11

দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল (The Wall News) যেমন লিখেছিল, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে (West Bengal Budget 2026) ঠিক তেমনই ঘোষণা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ভাতা, সিভিক পুলিশ, পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধিও হয়েছে। তবে এবারের বাজেটে সব থেকে বড় ঘোষণা হয়েছে মাধ্যমিক পাশ বেকারদের জন্য - মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন তাঁরা। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মনে করছেন, সরকার চাকরি যে দিতে পারবে না, তাই স্পষ্ট করে দিয়েছে এই বাজেটে।

বাজেটে জানানো হয়েছে, মাধ্যমিক উত্তীর্ণ এবং ২১ থেকে ৪০ বছর বয়সি রাজ্যের বেকাররা মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। ‘বাংলার যুব সাথী’ (Banglar Yuva Sathi) নামে এই প্রকল্পটি আগামী ১৫ অগস্ট থেকে চালু করার ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি, কর্মসংস্থানের প্রস্তুতির সময় যুবসমাজকে আর্থিক সহায়তা দিতেই এই উদ্যোগ।

তবে এই ঘোষণাকে কেন্দ্র করেই তীব্র আক্রমণে নেমেছে বিরোধী শিবির। বাজেট পেশের পর বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেন, ভাতা ঘোষণার আড়ালে সরকার কার্যত স্বীকার করে নিয়েছে যে তারা চাকরি দিতে অক্ষম। তাঁর বক্তব্য, রাজ্যে দুই লক্ষেরও বেশি বেকার এবং পরিযায়ী শ্রমিক রয়েছেন, অথচ তাঁদের জন্য স্থায়ী কর্মসংস্থানের কোনও রূপরেখা নেই। বরং ভাতার পর ভাতা দিয়ে যুবসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে তাঁর অভিযোগ।

শুভেন্দুর কটাক্ষ, পুরনো প্রকল্পের নাম বদলে নতুন প্রকল্প চালু করে সরকার আসলে একই নীতির পুনরাবৃত্তি করছে। তাঁর দাবি, বাজেটে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে - চাকরি হবে না, ভাতাতেই সন্তুষ্ট থাকতে হবে। তিনি আরও বলেন, যেহেতু এই বাজেট একটি ভোট অন অ্যাকাউন্ট, যার মেয়াদ জুলাই মাসেই শেষ হয়ে যাবে, তাই অগস্ট থেকে প্রকল্প চালুর ঘোষণা আদতে বাস্তবসম্মত নয়। সেই প্রেক্ষিতেই বলা যায়, এই ঘোষণায় আদতে বাংলার যুব সমাজকে বুড়ো আঙুল দেখানো হল, পরিষ্কার করে বলে দেওয়া যে, চাকরি হবে না!

বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণা করেছেন, যা রাজ্যের বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত হতাশার বার্তা দিচ্ছে। তাঁদের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, কর্মসংস্থানের বদলে ভাতা নির্ভর রাজনীতি বাংলার যুবসমাজকে পিছিয়ে দিচ্ছে। তাই আগামী নির্বাচনে রাজ্যবাসীর উচিত এই নীতির বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেওয়া।

প্রসঙ্গত, রাজনীতির কারবারিদের একাংশের মতে, বেকারদের নিয়ে ঘোষণা নিছক আর্থিক নয় - এটি স্পষ্ট রাজনৈতিক বার্তাও। ২০২১ সালের বিধানসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডার ছিল তৃণমূলের অন্যতম বড় প্রতিশ্রুতি। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি রক্ষা করে সেপ্টেম্বর থেকেই প্রকল্পটি চালু করে রাজ্য। পাঁচ বছরে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রায় ৭৪ হাজার কোটি টাকা পৌঁছেছে রাজ্যের মহিলাদের হাতে। এবারের বাজেটে সেই ভাতার অঙ্ক আরও ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

এবার সেই ‘লক্ষ্মীর ভাণ্ডার মডেল’-ই কি যুব সমাজের জন্য প্রয়োগ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? পর্যবেক্ষকদের মতে, বেকার যুবকদের জন্য ভাতা চালুর দাবি বিভিন্ন মহল থেকেই উঠছিল। ভোটের মুখে সেই দাবি পূরণ করে যুব সমাজের একাংশকে কাছে টানার কৌশলেই ‘যুবসাথী’।


```