Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মহা জঙ্গলরাজ চলছে', ফারাক্কার ঘটনায় ক্ষুব্ধ শুভেন্দু, জ্ঞানেশ কুমারকে পদক্ষেপ করার আর্জি

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, সংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে ওই আধিকারিকদের কোনও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি।

'মহা জঙ্গলরাজ চলছে', ফারাক্কার ঘটনায় ক্ষুব্ধ শুভেন্দু, জ্ঞানেশ কুমারকে পদক্ষেপ করার আর্জি

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 January 2026 11:52

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা (Murshidabad Farakka) কেন্দ্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় যুক্ত মাইক্রো অবজার্ভারদের উপর হামলার (Attack on Micro Observers) অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে রাজ্যে। ওই এলাকায় দায়িত্ব পালনকালে একদল দুষ্কৃতীর হামলার মুখে পড়েন এসআইআর–এ নিযুক্ত আধিকারিকরা। ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, সংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে ওই আধিকারিকদের কোনও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি। “না পুলিশ ছিল, না কোনও রকম সুরক্ষা - সম্পূর্ণ অসহায় অবস্থায় তাঁদের ফেলে রাখা হয়েছিল,” বলে অভিযোগ করেন শুভেন্দু।

বিরোধী দলনেতার দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজ্যে আইনশৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়ার প্রতিফলন। তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গ কার্যত ‘মহা জঙ্গলরাজ’-এ (Maha Jungleraaj) পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, “এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে নির্বাচন সংক্রান্ত আধিকারিকরাও নিরাপদ নন।”

নির্বাচন কমিশনের (ECI) তরফে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনও প্রতিফলন নেই বলেই অভিযোগ বিজেপির। এই পরিস্থিতিতে নিজেদের জীবন বিপন্ন মনে করে ফারাক্কার ওই মাইক্রো অবজার্ভাররা সম্মিলিত ভাবে এসআইআর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হয়েছে। শুভেন্দুর মতে, এই সিদ্ধান্তই প্রমাণ করে রাজ্যে আইনশৃঙ্খলা কতটা ভেঙে পড়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া কতটা বিপন্ন।

এসআইআর প্রক্রিয়াকে ভেস্তে দিতেই শাসক দল পরিকল্পিত ভাবে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলে শুভেন্দু বলেন, ভোটার তালিকা নিয়ে কারচুপি করতেই এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তাঁর দাবি, তৃণমূল ক্ষমতায় টিকে থাকতে 'অসৎ উপায়ে' নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছে।

এই আবহে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (ECI) হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) উদ্দেশ করে অনুরোধ করেন, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে অবিলম্বে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে। প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাজ্য প্রশাসনের বাধা উপেক্ষা করে এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিও তোলেন তিনি। শুভেন্দুর কথায়, “ভয়মুক্ত ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন। না হলে গণতন্ত্রই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে।”

এদিকে, ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় (BDO office vandalized in Farakka) জঙ্গিপুর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন ফারাক্কার বিডিও। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এফআইআরে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বা তাঁর সঙ্গে থাকা কোনও তৃণমূল নেতার নাম না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা (MLA's name not in FIR raises questions about administration's impartiality)।


```