Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর 'দাগি' আত্মীয়ের নামেও অ্যাডমিট! SSC পরীক্ষাকে 'প্রহসন' বলে বিঁধলেন শুভেন্দু

আগামিকাল অর্থাৎ ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা হবে। তার আগে শনিবার বিকেলে জেলাশাসকদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (CS)। 

মুখ্যমন্ত্রীর 'দাগি' আত্মীয়ের নামেও অ্যাডমিট! SSC পরীক্ষাকে 'প্রহসন' বলে বিঁধলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী (ফাইল চিত্র)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 September 2025 22:29

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষা। প্রায় ৩ লক্ষের বেশি চাকরিপ্রার্থী পরীক্ষায় বসতে চলেছেন। পরীক্ষায় স্বচ্ছতা রাখতে একাধিক ব্যবস্থা করেছে এসএসসি (SSC)। কিন্তু আগামিকালের পরীক্ষাকে 'প্রহসন' হিসেবেই দেখছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, 'এই পরীক্ষায় মুখ্যমন্ত্রীর আত্মীয়, যাঁর নাম আছে এবং তিনি অ্যাডমিট পেয়েছেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা।

শনিবার সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'এসএসসি হচ্ছে চিটিংবাজ, ৪২০। মোট 'দাগি' শিক্ষক-শিক্ষিকা ছিল ১ হাজার ৯৫৮ জন। ১ হাজার ৮০৬ জন 'দাগি'দের নাম দিয়েছে। বাকি ১৫৮ জন 'দাগি' শিক্ষককে অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষায় বসানো হচ্ছে।' এই পরীক্ষাও বাতিল হবে বলে দাবি করলেন বিরোধী দলনেতা। একইসঙ্গে পরীক্ষার আগেই প্রশ্ন বিক্রির মতো বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

আগামিকাল অর্থাৎ ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা হবে। তার আগে শনিবার বিকেলে জেলাশাসকদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (CS)। জানা গিয়েছে, এদিনের বৈঠকে কোনও জেলা থেকে কিছু অসুবিধা হচ্ছে নাকি, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নেন মুখ্যসচিব (Manoj Pant)। পাশাপাশি পরিবহণের ব্যাপারে কোনও পরীক্ষার্থীর (SSC Candidates) যেন কোনও সমস্যা না হয়, সেই বিষয়টার দিকেও নজর দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান (SSC) ও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে এসএসসিও। ইতিমধ্যেই কমিশন প্রভিশনাল অ্যাডমিট কার্ড (Provisional admit card) প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নিয়ম (wbssc exam guidelines) এবং নিষিদ্ধ জিনিসের তালিকা (items banned in wbssc exam center)।

কমিশনের নির্দেশ অনুযায়ী, সঙ্গে রাখা যাবে না ঘড়ি (কোনও ধরনের), ক্যালকুলেটর, লগ টেবিল। তাছাড়া, মোবাইল ফোন বা কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেটের ওপরও জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। এর মধ্যে কোনও একটা জিনিসও কারও কাছে পাওয়া গেলে পরীক্ষার সুযোগ সঙ্গে সঙ্গেই বাতিল করা হবে। 


```