Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

ধনকড়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু! বাংলা বিধানসভায় ভাষণ দেওয়া নিয়ে কী কথা হল

পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়! সম্প্রতি দূত মারফৎ বিধানসভার স্পিকারের কাছে এই অনুরোধ জানিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।

ধনকড়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু! বাংলা বিধানসভায় ভাষণ দেওয়া নিয়ে কী কথা হল

উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 13 February 2025 20:42

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়! সম্প্রতি দূত মারফৎ বিধানসভার স্পিকারের কাছে এই অনুরোধ জানিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে। তার একদিন পরেই বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে উপ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

স্বভাবতই, বিষয়টি নিয়ে জোর কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ধনকড়ের সঙ্গে শুভেন্দুর এ ব্যাপারে কোনও কথা হয়েছে কিনা স্পষ্ট নয়। তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, ধনকড় বাংলা বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জানতে পেরেই সম্ভবত এদিন দিল্লিতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা।

পর্যবেক্ষকদের এমন মনে হওয়ার নেপথ্যে যথেষ্ট কারণও রয়েছে। কারণ, উপ রাষ্ট্রপতি বাংলায় ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, মিডিয়ার মাধ্যমে একথা শোনার পরই বুধবার বিরোধী দলনেতা বলেছিলেন, "উপ-রাষ্ট্রপতি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আশা করব, কোনও সরকারি কর্মকর্তার লিখে দেওয়া ভাষণ নয়, তিনি নিজেই বাংলা নিয়ে তাঁর ভাষণ লিখবেন।"

 বিধানসভা সূত্রে জানা গিয়েছিল যে সম্প্রতি উপ রাষ্ট্রপতি ধনকড়ের দুত হিসেবে বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন তাঁর সচিব সুনীল গুপ্তা। তিনি স্পিকারের কাছে বিধানসভায় উপ রাষ্ট্রপতির ভাষণ পাঠের ইচ্ছার কথা জানান। এমনকী স্পিকারকে এও বলেন যে নিজের ভাষণে সরকার বিরোধী কোনও বক্তব্য রাখবেন না উপ রাষ্ট্রপতি।

পর্যবেক্ষকদের অনেকের মতে, এই বিষয়টি শোনার পরই সময় নষ্ট না করে ধনকড়ের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু। তবে এ ব্যাপারে কী কথা হয়েছে তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা। বরং টুইটে উপ রাষ্ট্রপতির সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, 'রাজ্যের বর্তমান বিষয়ে উপ রাষ্ট্রপতি কৌতূহলী'। অর্থাৎ রাজ্য রাজনীতি নিয়ে ধনকড়ের সঙ্গে বিরোধী দলনেতার যে কথা হয়েছে তা স্পষ্ট।

এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত ধনকড়কে বিধানসভায় ভাষণ দেওয়ার জন্য স্পিকার আদৌ অনুমতি দেন কিনা তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 

বস্তুত, বাংলা বিধানসভায় উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনও সংস্থান নেই। তবে বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি মীরা কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেজন্য বিধানসভায় বিশেষ অধিবেশনেরও আয়োজন করা হয়েছিল। ধনকড়ের ক্ষেত্রেও তেমন বিশেষ কোনও অধিবেশনের আয়োজন করা যায় কিনা, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছিল। তবে শুভেন্দু-সাক্ষাতের পর ধনকড়ের বিষয়ে রাজ্য কতখানি উদ্যোগী হবে তা নিয়ে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে একাধিক সংশয় প্রকাশ করা হয়েছে।


```