Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'তোষণ তো করেনই, জনবিন্যাস বদলে সর্বনাশ করছেন মমতা! সব জানিয়েছি রাজ্যপালকে', বললেন শুভেন্দু

বিরোধী দলনেতার কথায়, প্রায় ৩০ মিনিটের এই সাক্ষাতে রাজ্যের নানা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন। অনুপ্রবেশ থেকে শুরু করে রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগ - বিভিন্ন প্রসঙ্গই আলোচনায় এসেছে বলে জানান তিনি। 

'তোষণ তো করেনই, জনবিন্যাস বদলে সর্বনাশ করছেন মমতা! সব জানিয়েছি রাজ্যপালকে', বললেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী এবং আর এন রবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 March 2026 14:20

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোট (West Bengal Assembly Elections 2026) ঘোষণার মাত্র কয়েক দিন আগেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন আর এন রবি (West Bengal Governor RN Ravi)। আর শুক্রবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন। শুক্রবার রাজভবনে প্রায় আধঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। তাঁর দাবি, বাংলার গণতন্ত্র এবং সামাজিক কাঠামো গুরুতর সঙ্কটের মুখে পড়েছে। সেই কারণেই নতুন রাজ্যপালের কাছে পরিস্থিতি তুলে ধরে সংবিধান ও গণতন্ত্র রক্ষার আবেদন জানিয়েছেন তিনি।

বিরোধী দলনেতার কথায়, প্রায় ৩০ মিনিটের এই সাক্ষাতে রাজ্যের নানা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন। অনুপ্রবেশ থেকে শুরু করে রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগ - বিভিন্ন প্রসঙ্গই আলোচনায় এসেছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, বাংলার পরিস্থিতি যতটা সম্ভব পরিষ্কারভাবে রাজ্যপালকে বোঝানোর চেষ্টা করেছেন এবং সংবিধানের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।

শুভেন্দুর অভিযোগ, রাজ্যে বর্তমানে সংবিধানের চারটি স্তম্ভই আঘাতের মুখে পড়েছে। তাঁর মতে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রশাসন, বিচারব্যবস্থা এবং সংবাদমাধ্যম - সব ক্ষেত্রেই চাপ তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করলে রাজ্যে বিশেষ রাজনৈতিক সুবিধা পাওয়া যায়। পাশাপাশি কলকাতা হাইকোর্টকেও বারবার অসম্মান করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

সংবাদমাধ্যমের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, কোনও সংবাদমাধ্যম সরকারের পক্ষে বলুক বা বিপক্ষে - অনেক সময়ই তাদের আক্রমণের মুখে পড়তে হয়। তাঁর দাবি, এই পরিস্থিতির দ্রুত পরিবর্তন প্রয়োজন।

বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিষয়ও তিনি রাজ্যপালকে জানিয়েছেন বলে দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, প্রায় ৫৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনও বেড়া নেই এবং প্রতিদিন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে। এর ফলে রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন ঘটছে বলেও অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।

উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে গত ৫ মার্চ আচমকাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস। এরপরই জানানো হয়, আপাতত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলাবেন তামিলনাড়ুর রাজ্যপাল এবং প্রাক্তন পুলিশ আধিকারিক আর এন রবি। এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বার্তায় বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও উল্লেখ করেন আর এন রবি। তিনি চৈতন্য মহাপ্রভু, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দ, সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম স্মরণ করেন। তাঁর বক্তব্যে বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গৌরবের প্রসঙ্গ বিশেষভাবে উঠে আসে।


```