Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'মিছিল আটকাতে পরিকল্পনা করে লঙ্কাগুঁড়ো ছেটানো হয়েছিল', পুলিশে অভিযোগ দায়ের শুভেন্দুর

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিরোধী দলনেতার গাড়িতে হামলা করা হয়েছে বলে বৃহস্পতিবার বিধানসভায় ক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা।

'মিছিল আটকাতে পরিকল্পনা করে লঙ্কাগুঁড়ো ছেটানো হয়েছিল', পুলিশে অভিযোগ দায়ের শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 20 March 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: বুধবার শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) বিজেপি বিধায়কদের কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur)। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিরোধী দলনেতার গাড়িতে হামলা করা হয়েছে বলে বৃহস্পতিবার বিধানসভায় ক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা। স্পিকারের কুশপুত্তলিকাও দাহ করা হয়। যদিও সেই বিক্ষোভে শুভেন্দু ছিলেন না। 

বারুইপুরের 'হামলার' ঘটনায় এবার বিরোধী দলনেতা পুলিশের (Police) দ্বারস্থ হলেন। বারুইপুর জেলা পুলিশে ইমেল করে অভিযোগ জানিয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর। জানা যাচ্ছে, যে রাস্তা দিয়ে বিক্ষোভ মিছিল হচ্ছিল, সেখানের যাবতীয় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

বারুইপুর পুলিশ জেলার ইমেল আইডি-তে বুধবার রাত ১১ টা নাগাদ অভিযোগ করেছেন এক আইনজীবী। ইমেলে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে অভিযোগ করে হয়েছে, তাঁর গাড়িতে ধাক্কাধাক্কি করা হয়েছে। এমনকি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে হেনস্থা করা হয়েছে।

বুধবার বিধানসভা থেকে বিকেল ৪টে নাগাদ শুভেন্দুরা বারুইপুরে পৌঁছোনোর বেশ খানিক্ষণ আগে থেকেই উত্তপ্ত ছিল এলাকা। মঞ্চ বেঁধে সভার আয়োজন করেছিল তৃণমূল। শাসকদলের কর্মী-সমর্থকেরা রাস্তার দুই ধারে জড়ো হয়েছিলেন। সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দফায় দফায় বচসা বাধে তৃণমূলের।

শুভেন্দু যেই এলাকায় ঢোকেন, কালো পতাকা দেখানো হয়। 'গো ব্যাক' এবং 'চোর, চোর' স্লোগানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত এমনই হয় যে বাতিল হয়ে যায় বিজেপির মিছিল।

বিজেপির জেলা কার্যালয়ে গিয়ে শুভেন্দু দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকও করেন এরপর। তখনই অভিযোগ তোলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়েরা পুলিশ দিয়ে পরিকল্পনা করে আটকে দিতে চেয়েছেন। পুরসভার কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে বাঁশ, লাঠি ধরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয় বোতলে করে লঙ্কার গুঁড়োও এনেছিল লোকজন।


```