Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সারদা প্রসঙ্গ টেনে রাজীবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

এর আগে কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন এই দুঁদে আইপিএস অফিসার।

সারদা প্রসঙ্গ টেনে রাজীবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

শেষ আপডেট: 28 December 2023 01:54

দ্য ওয়াল বুরো: বুধবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি হিসেবে রাজীব কুমারের নাম চূড়ান্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রথম প্রতিক্রিয়ায় 'রিটার্ন গিফট' বলে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধকারী।

পরে এ ব্যাপারে সারদা প্রসঙ্গ টেনে এনে রাজীবের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সারদা মামলা হাতে নেওয়ার পর রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য নষ্ট করার অভিযোগ এনেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।  ওই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, "এই মামলা যাতে ফের সুপ্রিম কোর্টে ওঠে, তার জন্য আমরা যা করার করব।’’

পরে এক্স হ্যান্ডেলের পোস্টেও এই বিষয়টির উল্লেখ করে শুভেন্দু লিখেছেন, 'তদন্তে সব রকম সহযোগিতা করবেন, এই শর্তে রাজীবকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তা না হওয়ায় সিবিআই অন্তর্বর্তী জামিন প্রত্যাহারের আবেদন করেছিল সুপ্রিম কোর্টে।

ওই মামলার শুনানি দ্রুত শুরু করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

এর আগে কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন এই দুঁদে আইপিএস অফিসার। সর্বভারতীয় স্তরে তাঁর সমসাময়িক তথা ৮৯ ব্যাচের অফিসারদের মধ্যে রাজীব বরাবরই তাঁর যোগ্যতার জন্য অগ্রগণ্য ছিলেন।

কিন্তু চিটফান্ড কাণ্ডের তদন্ত সূত্রে তাঁর বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দাদের টিম চলে যাওয়া, তার পর তাঁকে জেরার জন্য ডেকে পাঠানো ইত্যাদি পর্বের পর দেখা যায় তাঁকে পুলিশি দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসনিক পদে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের তথ্য ও প্রযুক্তি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন রাজীব কুমার। সেই পদ থেকে তাঁকে ফেরানো হল পুলিশে। রাজ্য পুলিশের সর্বোময় তথা শীর্ষ পদে বসতে চলেছেন তিনিই।

যদিও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন শুভেন্দু। তবে শুভেন্দুর এমন বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল নেতারা বলছেন , "যাঁকে টিভির পর্দায় সারা দুনিয়া কাগজে মুড়ে টাকা নিতে দেখেছে, তাঁর মুখে এসব কথা মানায় না।"


```