Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মহারাষ্ট্রের সমুদ্র সৈকতে ভেসে এল অস্ত্র-ভর্তি নৌকা, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের (Maharashtra) সমুদ্র সৈকতে (sea Beach) ভেসে আসা সন্দেহজনক (Suspicious) নৌকা (Boat) থেকে মিলল একে ৪৭ অ্যাসল্ট রাইফেল (AK 47) এবং অন্যান্য অস্ত্র (Weapons)। বৃহস্পতিবার দুপুরে রায়গড়ের হরিহরেশ্বর সৈকতে ক্ষতিগ্রস্

মহারাষ্ট্রের সমুদ্র সৈকতে ভেসে এল অস্ত্র-ভর্তি নৌকা, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

শেষ আপডেট: 18 August 2022 10:49

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের (Maharashtra) সমুদ্র সৈকতে (sea Beach) ভেসে আসা সন্দেহজনক (Suspicious) নৌকা (Boat) থেকে মিলল একে ৪৭ অ্যাসল্ট রাইফেল (AK 47) এবং অন্যান্য অস্ত্র (Weapons)। বৃহস্পতিবার দুপুরে রায়গড়ের হরিহরেশ্বর সৈকতে ক্ষতিগ্রস্থ অবস্থায় ১৬ মিটার লম্বা নৌকাটিকে ভেসে আসতে দেখেন একজন মৎসজীবী।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, নৌকায় পাওয়া রাইফেল, বুলেট এবং অন্যান্য অস্ত্রগুলি হ্য়ানা লন্ডারগান নামক একজন অস্ট্রেলিয়ার নাগরিকের।

উৎসবের ঠিক আগে আগেই এমন ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন রায়গড়ের বিধায়ক অদিতি ততকারে। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।

মুম্বই থেকে ১৯০ কিলোমিটার দূরে রায়গড়ের সৈকতে নাবিকহীন নৌকাটিকে ভেসে আসতে দেখেন স্থানীয়রা। তারাই নিরাপত্তা সংক্রান্ত সংস্থায় খবর দেন। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন রায়গড়ের পুলিশ সুপার অশোক দুধে-সহ পুলিশের অন্য আধিকারিকরা। নৌকাটিতে তল্লাশি চালিয়ে ভাঙাচোরা কিছু অস্ত্র, কয়েকটি একে ৪৭ রাইফেল ও বুলেট পাওয়া যায়।

ওই অঞ্চলে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মহিলা তফসিলি জেনেও কেউ স্পর্শ করবে, এটা অবিশ্বাস্য, কেরলের কোর্টের পর্যবেক্ষণে বিস্ময়


```