Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

টার্গেট ত্রিপুরা, বিপ্লব সরকারের মুখোশ খুলব, মনোনয়ন দিয়ে হুঙ্কার সুস্মিতার

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর ফাঁকা হওয়া আসনে তৃণমূল (TMC) প্রার্থী করেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের মেয়ে তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবকে (Susmita Dev)। সোমবার বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দিলেন তিনি। তা

টার্গেট ত্রিপুরা, বিপ্লব সরকারের মুখোশ খুলব, মনোনয়ন দিয়ে হুঙ্কার সুস্মিতার

শেষ আপডেট: 20 September 2021 14:24

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর ফাঁকা হওয়া আসনে তৃণমূল (TMC) প্রার্থী করেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের মেয়ে তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবকে (Susmita Dev)। সোমবার বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দিলেন তিনি। তারপরেই জানিয়ে দিলেন, তাঁর টার্গেট এখন ত্রিপুরা (Tripura)। ওখানকার বিপ্লব দেব সরকারের (BJP) মুখোশ খোলাই এখন একমাত্র কাজ। তৃণমূলে কি ক্যাপ্টেন অমরেন্দ্র আসছেন, মুকুল-জগমিতের দোস্তির কথা মনে পড়ছে অনেকের তৃণমূলে যোগ দেওয়ার পরেই মহিলা কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভানেত্রী বলেছিলেন, “আমি সংগঠনের লোক। ওটাই আমার ধ্যানজ্ঞান।” এদিন মনোনয়ন জমা দিয়ে সন্তোষ-কন্যা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন না ত্রিপুরার মাটিতে মা-মাটি-মানুষের সরকার তৈরি হচ্ছে ততদিন মাটি কামড়ে পড়ে থাকতে হবে। শিলচরের ভূমি কন্যা বুঝিয়ে দিতে চেয়েছেন, ২০২৩-এ হতে চলা ত্রিপুরা বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করতে চলেছেন তিনি। প্রয়াত সন্তোষমোহন দেব একাধিকবার ত্রিপুরা থেকে সাংসদ হয়েছিলেন। বাবার সঙ্গে ছোট থেকেই ত্রিপুরা যেতেন সুস্মিতা। তা ছাড়া, অসমের শিলচর এবং ত্রিপুরা একেবারে গায়ে গায়ে। উত্তর-পূর্বের রাজ্যটি সম্পর্কে তাঁর সম্যক ধারণাও রয়েছে বলে অনেকের মত। তাঁদের বক্তব্য, সে কারণেই দলে টেনে সুস্মিতাকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল। যাতে উত্তর-পূর্বের রাজনীতিতে একটা বার্তা দেওয়া যায়। প্রসঙ্গত, সোমবার সকালেই টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি কোনও প্রার্থী দেবে না। কারণ ফলাফল জানা। তার চেয়ে পরাজিত মুখ্যমন্ত্রীকে আরও একবার ভবানীপুরে হারেনোর ব্যাপারেই মনোনিবেশ করছে দল। ফলে সুস্মিতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। স্ক্রুটিনি হয়ে গেলেই সংসদের উচ্চকক্ষে যাওয়ার সার্টিফিকেট পেয়ে যাবেন তিনি। এদিন সুস্মিতা বলেন, ত্রিপুরায় কেউ বলতে পারবে না, তৃণমূল কংগ্রেস হিংসা চালিয়েছে। কিন্তু এটা সবাই দেখেছেন ওখানকার শাসক দল বিজেপি আমাদের কর্মীদের উপর কী নারকীয় সন্ত্রাস করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেও হামলা হয়েছে। মঙ্গলবার তিনি ফের ত্রিপুরা যাচ্ছেন বলে জানিয়েছেন সুস্মিতা। বুধবার আগরতলা যেতে পারেন অভিষেক। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```