Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

SSC: কেন পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা? প্রশ্ন সুপ্রিম কোর্টের, ফের বেকায়দায় রাজ্য

সুপ্রিম কোর্ট নতুন পরীক্ষা পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দিল। কেন পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়া হবে, সেটাই জানতে চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 

SSC: কেন পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা? প্রশ্ন সুপ্রিম কোর্টের, ফের বেকায়দায় রাজ্য

সুপ্রিম কোর্ট

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 November 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি মামলায় (SSC Case) ফের বেকায়দায় রাজ্য সরকার (State Govt)। সুপ্রিম কোর্ট (Supreme Court) নতুন পরীক্ষা পদ্ধতি (New Exam Rule) নিয়েই প্রশ্ন তুলে দিল। কেন পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়া হবে, সেটাই জানতে চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি পর্যবেক্ষণ, পুরনোদের সমস্যা রাজ্য সরকারকেই দেখতে হবে। নতুনদের জন্য যেন তারা বিপদে না পড়েন।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় যারা 'যোগ্য' চাকরিপ্রার্থী (Untainted) ছিলেন তাদের নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার তাদের সঙ্গেই নতুন চাকরিপ্রার্থীদের পরীক্ষা নিয়েছে। এই পরিপ্রেক্ষিতেই এসএসসি-র পরীক্ষা (SSC Exam) পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি এও জানানো হয়েছে, এসএসসি পরীক্ষা সংক্রান্ত যা মামলা হবে, সবের শুনানি হবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। 

বিষয়টি নিয়ে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন, রাজ্য সরকার দুর্নীতি টিকিয়ে রাখতেই পুরনো প্রার্থীদের সঙ্গে নতুনদের মিলিয়ে পরীক্ষা করিয়েছে। আর তারা এই কারণেই চায়নি কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হোক। বিকাশের কটাক্ষ, সরকার ভেবেছিল সুপ্রিম কোর্টে একটা গন্ডগোল করে হইচই পাকিয়ে দেবে, কিন্তু তা সম্ভব হয়নি।

এসএসসি-র নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন পুরনো-আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। নতুনদের মধ্যেও ক্ষোভ তৈরি হয় অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর দেওয়ার নিয়মকে (Extra 10 Marks) কেন্দ্র করে। অভিযোগ ওঠে, অভিজ্ঞতায় বোনাস ১০ নম্বর যোগ হওয়ায় নতুন পরীক্ষার্থীদের অনেকেই পিছিয়ে গেছেন। সিস্টেমে স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেন তাঁরা। এই পরিপ্রেক্ষিতেই নতুন চাকরিপ্রার্থীদের আন্দোলন গড়ে ওঠে। 

স্কুল সার্ভিস কমিশন (SSC) আগেই জানিয়েছিল, অভিজ্ঞতার ভিত্তিতে পুরনো চাকরিপ্রার্থীরা ১০ নম্বর অতিরিক্ত পাবেন। এরপর একাদশ-দ্বাদশের ফলাফল বেরোলে দেখা যায়, অতিরিক্ত ১০ নম্বরের জন্য অনেক নতুন প্রার্থীরা ফুল নম্বর পেয়েও ভেরিফিকেশনের ডাক পাননি। এরপরই ক্ষোভ বৃদ্ধি হয়।

অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর বাতিল (Extra 10 Marks) এবং নতুন করে ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা। তাঁদের যুক্তি - যদি সরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর পান, তবে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন? সব মিলিয়ে নিয়োগ বিতর্কে চাপানউতোর বেড়েইছিল। এখন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আরও বিতর্কের আগুনে ঘি ঢালল।


```