Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

রাজ্যপালকে নোটিস সুপ্রিম কোর্টের! রাজ্যের বহু বিল আটকে রাখার অভিযোগ বোসের বিরুদ্ধে

আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যপালকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

রাজ্যপালকে নোটিস সুপ্রিম কোর্টের! রাজ্যের বহু বিল আটকে রাখার অভিযোগ বোসের বিরুদ্ধে

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নোটিস শীর্ষ আদালতের।

শেষ আপডেট: 23 April 2024 15:36

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে একাধিক বিল আটকে রাখার অভিযোগ। রাজ্যের আনা এই অভিযোগের প্রেক্ষিতে এবারে বোসকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর, শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে রাজভবনে নোটিস পাঠানো হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যপালকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

রাজ্যের অভিযোগ, রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়া বহু বিল আটকে আছে রাজ্ভবনে। ফলে বহু কাজ আটকে যাচ্ছে। কিছু ক্ষেত্রে বিল সই না করে রাজ্যপাল আটকে রাখছেন, কিছু ক্ষেত্রে আবার রাজ্যপাল বিল ফেরত পাঠিয়ে দিচ্ছেন বলে অভিযোগ।

রাজ্যের বক্তব্য, এ ব্যাপারে রাজ্যপালকে বারংবার বলা সত্ত্বেও তিনি সহযোগিতা করছেন না। এরপরই বোসের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। ওই মামলাতেই মঙ্গলবার বোসকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। যদিও এ ব্যাপারে রাজভবনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


```