Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'কুস্তিগিরদের অভিযোগ গুরুতর', দিল্লি পুলিশকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় কুস্তিগিরদের (wrestlers) আন্দোলনে ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনীতিতে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্তও। সোমবার কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন

'কুস্তিগিরদের অভিযোগ গুরুতর', দিল্লি পুলিশকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 25 April 2023 11:32

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় কুস্তিগিরদের (wrestlers) আন্দোলনে ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনীতিতে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্তও। সোমবার কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। সেই মামলাতেই মঙ্গলবার দিল্লি পুলিশকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই মামলার শুনানিতে বলেন, 'এটি খুবই গুরুতর অভিযোগ'। পাশাপাশি নোটিস জারি করে শুক্রবারের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেন প্রধান বিচারপতি।

ফের কুস্তিগিররা সবাই দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেছেন। বিজেপি সাংসদের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও এফআইআর নেওয়া হয়নি। সেটিও বিদ্রোহের অন্যতম কারণ।

শুধু তাই নয়, বজরং পুনিয়া ও ভিনেশ ফোগতরা এও জানিয়েছেন, একান্তই যদি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কোনও ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে তাঁরা ধর্না চালিয়ে যাবেন। বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।

গত শুক্রবারই দিল্লির কনট প্লেস থানায় অভিযোগ দায়ের করেন সাত মহিলা কুস্তিগির। তাঁদের মধ্যে রয়েছেন এক নাবালিকাও। সেই চিঠির প্রতিলিপি জমা করেছেন জাতীয় মহিলা কমিশনের কাছেও।

নষ্ট হতে পারে তথ্যপ্রমাণ, কালিয়াগঞ্জে নাবালিকা গণধর্ষণ ও খুনের মামলায় দ্রুত শুনানির আর্জি হাইকোর্টে


```