Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রাজনীতি করবেন না! বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে রাজ্যের মামলা খারিজ করে বলল শীর্ষ আদালত

রাজ্যকে  রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর না করার পরামর্শ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।

রাজনীতি করবেন না! বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে রাজ্যের মামলা খারিজ করে বলল শীর্ষ আদালত

বিচারপতি অমৃতা সিনহা।

শেষ আপডেট: 10 May 2024 13:29

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে। 

শুক্রবার ওই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে রাজ্যকে  রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর না করার পরামর্শ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী পেশায় আইনজীবী। সম্প্রতি এক ৬৪ বছরের বিধবা এবং তাঁর মেয়ের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যদিও পরে বিচারপতির স্বামীর বিরুদ্ধে কোনও বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছিল শীর্ষ আদালত। 

আইনত পৈতৃক সম্পত্তি পেলেও দাদার পরিবার উচ্ছেদ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছিলেন বিধবা বৃদ্ধা। তাই তিনি আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। তাঁর আত্মীয়দের হয়ে মামলা লড়ছিলেন বিচারপতির স্বামী। বৃদ্ধার দাবি, স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেন আইনজীবী। এমনকী বিচারপতির দফতরে ডেকে পাঠানো হয়েছিল তদন্তকারী অফিসারকে। তাঁকে রীতিমতো ধমক দেওয়া হয়েছে বলে অভিযোগ বৃদ্ধার। এই অভিযোগের তদন্ত এবং নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে ওই বৃদ্ধা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

অভিযোগ, সংশ্লিষ্ট মামলাটিতে রাজ্য সক্রিয় হয়ে ওঠে। প্রভাব খাটিয়ে বিচারপতির স্বামীর বিরুদ্ধে এফআইআরও রুজু করা হয়। তদন্তের নামে বিচারপতির স্বামীকে বারংবার হেনস্থাও করা হয় বলে অভিযোগ। দু'পক্ষের শুনানি শেষে শুক্রবার ওই মামলা খারিজ করে শীর্ষ আদালতের বেঞ্চ রাজ্যকে সতর্ক করে বলেছে, সব বিষয়ে রাজনীতি করবেন না।


```