Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চিদম্বরমকে জামিন দিল সুপ্রিম কোর্ট, ১০০ দিনের বেশি জেলে কাটিয়ে আপাতত মুক্তি

দ্য ওয়াল ব্যুরো : প্রায় তিন মাস জেলে থাকার পরে বুধবার মুক্তি পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। এদিন সুপ্রিম কোর্ট তাঁকে আইএনএক্স মিডিয়া কেসে জামিন দিয়েছে। সব মিলিয়ে তিনি ১০৫ দিন বন্দি ছিলেন। তার মধ্যে বেশিরভাগ সময় ছিলেন দিল্লি

চিদম্বরমকে জামিন দিল সুপ্রিম কোর্ট, ১০০ দিনের বেশি জেলে কাটিয়ে আপাতত মুক্তি

শেষ আপডেট: 3 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো : প্রায় তিন মাস জেলে থাকার পরে বুধবার মুক্তি পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। এদিন সুপ্রিম কোর্ট তাঁকে আইএনএক্স মিডিয়া কেসে জামিন দিয়েছে। সব মিলিয়ে তিনি ১০৫ দিন বন্দি ছিলেন। তার মধ্যে বেশিরভাগ সময় ছিলেন দিল্লির তিহাড় জেলে। চিদম্বরমকে জামিনের শর্ত হিসাবে বলা হয়েছে, তিনি বিনা অনুমতিতে বিদেশে যেতে পারবেন না। যখনই জেরার জন্য ডাকা হবে, তখনই তাঁকে উপস্থিত হতে হবে। তিনি প্রকাশ্যে বিবৃতি দিতে পারবেন না, কাউকে সাক্ষাৎকার দিতে পারবেন না, কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগও করতে পারবেন না। চিদম্বরমের ছেলে কার্তি এদিন সকালে টুইট করেছেন, “অবশেষে ১০৬ দিন পর!” সেই সঙ্গে দিয়েছেন একটি স্মাইলি। কংগ্রেস টুইট করেছে, “অবশেষে সত্যের জয় হল। সত্যমেব জয়তে।” সুপ্রিম কোর্ট লক্ষ করেছে, ‘ট্রিপল টেস্ট’-এ চিদম্বরমের বিরুদ্ধে আপত্তিকর কিছু পাওয়া যায়নি। অর্থাৎ চিদম্বরম আত্মগোপন করেননি, প্রমাণপত্র বিকৃত করেননি বা তদন্তকারীদের সঙ্গে অসহযোগিতা করেননি। এর আগে দিল্লি হাইকোর্ট চিদম্বরমকে জামিন দিতে অস্বীকার করে। সেই রায়ের বিরুদ্ধে প্রাক্তন অর্থমন্ত্রী সুপ্রিম কোর্টে আবেদন জানান। এদিন তাঁর জামিনের বিরুদ্ধে সওয়াল করার সময় এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট বলে, অভিযুক্ত ব্যক্তি জেলে থাকা অবস্থাতেই কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর ওপরে প্রভাব খাটিয়েছেন। বিপরীতে চিদম্বরমের পক্ষের কৌঁসুলি সওয়াল করেন, ভিত্তিহীন অভিযোগে কারও কেরিয়ার ও সম্মান নষ্ট করা উচিত নয়। গত ২১ অগস্ট সিবিআই চিদম্বরমকে গ্রেফতার করে। ওই সংস্থা আইএনএক্স মিডিয়া কেসে তাঁর বিরুদ্ধে তদন্ত করছিল। অভিযোগ, ২০০৭ সালে অর্থমন্ত্রী থাকার সময় চিদম্বরম আইএনএক্স মিডিয়া নামে এক সংস্থাকে বেআইনিভাবে বিদেশি বিনিয়োগ পাইয়ে দেন। এরপরে টাকা তছরুপের মামলায় ইডি তাঁকে গ্রেফতার করে ১৬ অক্টোবর। সিবিআই এবং ইডি বার বার তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে বলেছে, টাকা তছরুপ করা খুব গুরুতর অপরাধ। তাতে দেশের অর্থনীতির ক্ষতি হয়। চালু ব্যবস্থাটার প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। চিদম্বরমের হয়ে সওয়াল করেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি। তাঁরা বলেন, চিদম্বরম টাকা তছরুপ করেছেন বলে প্রমাণ নেই। তিনি সাক্ষীদেরও প্রভাবিত করেননি।

```