
শেষ আপডেট: 24 March 2023 08:26
দ্য ওয়াল ব্যুরো: কোভিড (Covid-19) আবহে মুক্তি পাওয়া সমস্ত সাজাপ্রাপ্ত জেলবন্দিদের (prisoners) দ্রুত জেলে ফেরার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোভিড মহামারী চলাকালীন বহু জেলবন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। যাতে কোনওভাবে জেলে করোনা না ছড়িয়ে পড়ে, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার তাঁদের সবাইকে ১৫ দিনের মধ্যে জেলে গিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
বিচারপতি এমআর শাহ এবং সিটি রবিকুমারের বেঞ্চ রায় দেওয়ার সময় জানায়, বিচারাধীন যে সকল বন্দিরা করোনা মহামারির সময় জরুরি ভিত্তিতে জামিন পেয়েছিল, তাঁদের খুব শীঘ্রই আত্মসমর্পণ করতে হবে। এর পরে তাঁরা আদালতে গিয়ে জামিনের আবেদন করতে পারেন। এবং সেক্ষেত্রে বিচারক তাঁর বা তাঁদের অপরাধ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারেন।
ছোটখাটো অপরাধের সঙ্গে যুক্ত এমন বেশ কিছু দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দিকে করোনা আবহে মুক্তি দেওয়া হয়েছিল। জেলের ভিতর ভিড় কমানোর জন্যই কোভিড সময়কালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। শীর্ষ আদালতের নির্দেশনা অনুসারে গঠিত উচ্চ-ক্ষমতাসম্পন্ন এক কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন রাজ্যে এই পদক্ষেপ করা হয়েছিল।
চৈতালিকে এখনই গ্রেফতার করতে পারবে না পুলিশ, আসানসোল কাণ্ডে 'সুপ্রিম' স্বস্তি