Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

উচ্চ প্রাথমিকের ১৪ হাজার পদে নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

বুধবারই কোনও বড় সুখবর পেতে চলেছেন চাকরিপ্রার্থীরা, বাড়ছে কৌতূহল।

উচ্চ প্রাথমিকের ১৪ হাজার পদে নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 24 September 2024 14:16

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ প্রাথমিক নিয়ে গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, এক মাসের মধ্যে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের মেধাতালিকা প্রকাশ করতে হবে। এই ইস্যুতে সুপ্রিম কোর্টেও মামলা চলছিল। কিন্তু শীর্ষ আদালত এই নিয়োগের বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি। এতএব, নিয়োগ নিয়ে জটিলতা আর রইল না। 

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছিলেন, দুর্গা পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শুধু মেধাতালিকা প্রকাশ করলেই হবে না, দ্রুত নিয়োগ করতে হবে, এই দাবি তুলে চাকরিপ্রার্থীরা সোমবারই বিক্ষোভ করে। এরই মধ্যে সুপ্রিম কোর্ট নিয়োগে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। তাহলে কি বুধবারই কোনও বড় সুখবর পেতে চলেছেন চাকরিপ্রার্থীরা, বাড়ছে কৌতূহল।

২০১৪ সালের আপার প্রাইমারি শূন্যপদ নিয়োগ নিয়ে গত ২৮ অগস্ট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৮ বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগের জট কেটেছে সেই রায়ে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে।

এর মধ্যে কিছু চাকরিপ্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে দাবি করেছিলেন, তাঁদের পর্যাপ্ত নম্বর থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাকা হয়নি। তবে শীর্ষ আদালত তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, “অধিকাংশ নিয়োগ প্রক্রিয়াই বন্ধ থেকেছে হাইকোর্টের নির্দেশে। সেখানে প্রায় এক যুগ পর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ করার নির্দেশ এসেছে।”

এদিকে, কবে নিয়োগ করা হবে এই দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেন চাকরিপ্রার্থীরা। তবে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে মিছিল শুরু হয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিসের দিকে যেতেই বাধে গন্ডগোল। পুলিশের অনুমতি না থাকায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পুলিশ যেতে বাধা দিলেই রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। এরপর রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। 


```