Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অমৃতপালের সমর্থকেরা চড়াও লন্ডনে ভারতীয় দূতাবাসে, ব্রিটিশ দূতকে ডেকে প্রতিবাদ নয়াদিল্লির

দ্য ওয়াল ব্যুরো: রবিবার পাঞ্জাব পুলিশ যখন খলিস্তানি নেতা অমৃতপাল সিং’কে (Amritpal Singh) গ্রেফতারের অভিযানে ব্যস্ত তখন লন্ডনে (London) ভারতীয় হাই কমিশনারের দফতরের বাইরে একদল লোক তাঁর সমর্থনে বিক্ষোভ দেখায়। খানিক পর দুতাবাসের (Indian emb

অমৃতপালের সমর্থকেরা চড়াও লন্ডনে ভারতীয় দূতাবাসে, ব্রিটিশ দূতকে ডেকে প্রতিবাদ নয়াদিল্লির

শেষ আপডেট: 21 March 2023 02:14

দ্য ওয়াল ব্যুরো: রবিবার পাঞ্জাব পুলিশ যখন খলিস্তানি নেতা অমৃতপাল সিং’কে (Amritpal Singh) গ্রেফতারের অভিযানে ব্যস্ত তখন লন্ডনে (London) ভারতীয় হাই কমিশনারের দফতরের বাইরে একদল লোক তাঁর সমর্থনে বিক্ষোভ দেখায়। খানিক পর দুতাবাসের (Indian embassy) গেট পেরিয়ে ঢুকে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দেয় বিক্ষোভকারীরা।

এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ভারত সরকার। নয়াদিল্লির প্রশ্ন, লন্ডনের মতো শহরে কী করে এমন ঘটনা ঘটতে পারল। নিরাপত্তা বাহিনী কী করছিল। দিল্লিতে ব্রিটিশ হাইকমিশনের উপ কমিশনার ক্রিস্টিনা স্কটকে পররাষ্ট্র মন্ত্রকে ডেকে পাঠিয়ে ভারত সরকারের প্রতিবাদ এবং ক্ষোভের কথা জানিয়ে দেওয়া হয়।

এরপরই ভারতে কর্মরত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস টুইট করে ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, এই অসম্মানজনক কাজের নিন্দা করছি। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।

ভারতের পররাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘লন্ডনে ভারতীয় হাইকমিশনের দফতরে বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থী সংগঠনগুলির হামলার ঘটনার প্রতিবাদ জানাতে আজ ব্রিটেনের সিনিয়র কূটনীতিককে তলব করা হয়েছিল। তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে, কেন লন্ডনে ভারতীয় হাইকমিশন অফিসে যথেষ্ট নিরাপত্তা ছিল না। ভিয়েনা কনভেনশন অনুযায়ী নিরাপত্তার দায়িত্ব ব্রিটিশ সরকারের, সে কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ওই কূটনীতিককে।

কলকাতায় উদ্ধার ১ লক্ষ টাকার জালনোট, এসটিএফের জালে ২


```