Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঝকঝকে রোদে শুরু সোমবার, বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে, তবে চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ

কলকাতায় আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

ঝকঝকে রোদে শুরু সোমবার, বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে, তবে চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ

এআই দিয়ে বানানো ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 25 August 2025 10:45

দ্য ওয়াল ব্যুরো: বাংলার আকাশে ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা। সঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। ফলে রাজ্যে বৃষ্টি হবে চলবে। স্বস্তির খবর, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর সোমবার অর্থাৎ আজ রোদ উঠেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। তবে, আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। উপকূল ও পশ্চিমের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।



কলকাতায় আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে উইকেন্ডে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়তে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে। তবে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষত আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।

আবহাওয়ার সিস্টেম অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আজই। সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বাংলার ওপর দিয়ে, যা বৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভিন রাজ্যগুলিতেও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী সাত দিন ওড়িশা, ছত্তীসগড় ও মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমেও মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে গুজরাট, কঙ্কন-গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সব মিলিয়ে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। তবে সপ্তাহের শেষে ফের ভিজতে পারে গোটা বাংলা।


```