Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

লাল কার্ড' দেখে মাঠের বাইরে গেলেন নাইট তারকা! ক্রিকেট ইতিহাসে এই প্রথম

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের মতো ক্রিকেটেও শুরু হয়েছে 'লাল কার্ড' (red card in cricket) দেখানোর নিয়ম! ক্যারিবিয়ান লিগে এই নিয়ম চালু হয়েছে (Sunil Narine to receive red card in cricket)। মাঠের মধ্যে অন্যায় করলেই শাস্তি হিসেবে প্রাপ্য 'লাল

লাল কার্ড' দেখে মাঠের বাইরে গেলেন নাইট তারকা! ক্রিকেট ইতিহাসে এই প্রথম

শেষ আপডেট: 28 August 2023 09:32

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের মতো ক্রিকেটেও শুরু হয়েছে 'লাল কার্ড' (red card in cricket) দেখানোর নিয়ম! ক্যারিবিয়ান লিগে এই নিয়ম চালু হয়েছে (Sunil Narine to receive red card in cricket)। মাঠের মধ্যে অন্যায় করলেই শাস্তি হিসেবে প্রাপ্য 'লাল কার্ড'। অর্থাৎ লাল কার্ড দেখলেই মাঠের বাইরে চলে যেতে হয় ক্রিকেটারকে! ক্যারিবিয়ান লিগে প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখলেন সুনীল নারিন (Sunil Narine)।

সিপিএলে (CPL) লাল কার্ডের প্রচলন করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। স্লো ওভার রেটের চূড়ান্ত শাস্তি হিসেবে এই নিয়ম রয়েছে। সেই নিয়মের গেরোয় ফেঁসে লাল কার্ড দেখলেন ত্রিনাবাগো নাইট রাইডার্সের নারিন। ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই দুর্ভাগ্যজনক নজির গড়লেন ক্যারিবিয়ান তারকা (Sunil Narine to receive red card in cricket)।

সিপিএলের ১২তম ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে নেমেছিল নারিনের দল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি তারা। ২০ ওভার শুরুর আগেই স্লো ওভার রেটের অভিযোগ ওঠে নাইট রাইডার্স দলের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী, ওই দলের একজন ক্রিকেটারকে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়।

কে মাঠের বাইরে যাবেন, সেটা ঠিক করেন অধিনায়ক। ত্রিনাবাগো নাইট রাইডার্সের অধিনায়ক পোলার্ড ঠিক করেন, নারিনকে মাঠের বাইরে পাঠানোর। অধিনায়কের নির্দেশেই মাঠ ছাড়েন নারিন। যদিও তার আগেই নিজের কোটার ৪ ওভার শেষ করে ফেলেছিলেন তিনি।

লাল কার্ডের নতুন নিয়ম কী?

এবছর থেকে সিপিএলে শুরু হয়েছে এই নিয়ম। স্লো ওভার-রেটের তৃতীয় তথা চূড়ান্ত শাস্তি হিসেবে লাল-কার্ড ব্যবহার করা হয়। ১৮ তম ওভার থেকে শাস্তি শুরু হয়। ওই ওভার শুরুর সময় কোনও দল যদি স্লো ওভার রেটের কারণে পিছিয়ে থাকে তবে অতিরিক্তি ১ জন ফিল্ডারকে ত্রিশ গজের বৃত্তের ভিতরে রাখতে হবে। ১৯ ওভারের ক্ষেত্রে একই ভুল হলে সেখানে ত্রিশ গজের বৃত্তের ভিতরে অতিরিক্ত ২ জন ফিল্ডার থাকবেন। আর ২০ ওভারের শুরুতে স্লো ওভার রেটের শাস্তি লাল কার্ড।

আরও পড়ুন: বুদাপেস্টের 'বর্শা যুদ্ধ' কি ছিল শুধুই ভারত বনাম পাকিস্তান? নীরজ মনে করেন…


```