Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

নামখানায় বাঁধ পরিদর্শনে গিয়ে বিপাকে! স্থানীয়দের বিক্ষোভের মুখে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

বৃহস্পতিবার সকালে নামখানার অন্তর্গত নারায়ণগঞ্জের একটি বাঁধ পরিদর্শনে গিয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।

নামখানায় বাঁধ পরিদর্শনে গিয়ে বিপাকে! স্থানীয়দের বিক্ষোভের মুখে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

বিক্ষোভের মুখে মন্ত্রী বঙ্কিম হাজরা

শেষ আপডেট: 17 October 2024 12:36

দ্য ওয়াল ব্যুরো: বাঁধ পরিদর্শনের কাজ খতিয়ে দেখতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। বৃহস্পতিবার সকালে নামখানা পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণগঞ্জের একটি বাঁধ পরিদর্শনে গিয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।

স্থানীয়দের অভিযোগ, প্রতি কটালে ধসে যাচ্ছে নদীর পাড়। যার জেরে বেহাল অবস্থা বাঁধের। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝেও কোনও হেলদোল নেই প্রশাসনের।

বেশ কয়েকদিন ধরেই বাঁধের সংস্কারের কাজ চলছিল। মেরামতির মধ্যেই গত মঙ্গলবার বিকেলে চালক-সহ একটি বুলডোজার নদীতে তলিয়ে যায়। এরপর জনরোষ আরও চরম আকার নেয়। সেকারণেই এদিন সকালে বঙ্কিম হাজরা আসতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।

স্থানীয়দের আরও অভিযোগ, সেচ দফতর ইতিমধ্যে ৭ কোটি টাকা ব্যায়ে বাঁধ মেরামতির কাজ শুরুর কথা জানালেও কোনও ইতিবাচক পদক্ষেপ চোখে পড়েনি। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আরও বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে নামখানার বেহাল হাতানিয়া-দোয়ানিয়া নদীর বাঁধ পরিদর্শনে গিয়েছিলেন গঙ্গাসাগরের বিধায়ক। তাঁকে এলাকায় দেখেই ক্ষেপে ওঠেন স্থানীয়রা। বিক্ষোভের মুখে পড়ে মন্ত্রীর সাফাই, ‘নদী বাঁধ ভাঙার বিষয় জানতে পেরেই আজ সকালে আমি ঘটনাস্থলে গিয়ে পৌঁছই। কোনও জনপ্রতিনিধি এখানে না এলেও পরিস্থিতি খারাপ হতেই মানুষের পাশে থাকতে দৌড়ে আসা। সে কারণে এলাকার মানুষ নিজেদের যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন।’

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল সকাল এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সুন্দরবন উন্নয়নমন্ত্রীর সঙ্গে ছিলেন সেচ দফতরের আধিকারিক, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, ওসি বিভাস সরকার-সহ জনপ্রতিনিধিরা। তাঁদের স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় বলে খবর।


```