Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সন্দেশখালির প্রতিবাদে এবার গান্ধী মূর্তির সামনে অবস্থানে বসবেন সুকান্ত, অনুমতি হাইকোর্টের

গত ১৪ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে আচমকা অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশের বিরুদ্ধে  ধস্তাধস্তির অভিযোগ আনেন তিনি। টানা তিনদিন বাইপাসের একটি হাসপাতালে ভর্তি ছিলেন সুকান্ত। 

 সন্দেশখালির প্রতিবাদে এবার গান্ধী মূর্তির সামনে অবস্থানে বসবেন সুকান্ত, অনুমতি হাইকোর্টের

শেষ আপডেট: 27 February 2024 15:43

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবারও সেখানে গিয়েছিল একাধিক প্রতিনিধি দল। এদিকে মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহাজাহান এখনও অধরা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব বিজেপি। এসবেরই প্রেক্ষিতে সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে আগামী ২৮ ও ২৯ ফেব্রুয়ারি কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থানে বসতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মঙ্গলবার শর্তসাপেক্ষে সুকান্তকে অবস্থানে বসার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি, টানা তিনদিন অবস্থানে বসতে চেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তবে আদালত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি অবস্থানে বসার অনুমতি দিয়েছে।

রাজ্যে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই কোনও ধরনের লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না আন্দোলনকারীরা। একই সঙ্গে আদালত জানিয়েছে, ১৫০জন কর্মীকে নিয়ে শান্তিপূর্ণ অবস্থান করা যাবে। অবস্থান ঘিরে যেন কোনও অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয়, সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, এ ব্যাপারে আগেই রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। তবে উচ্চমাধ্যমিকের কথা জানিয়ে পুলিশ অনুমতি দেয়নি। এরপরই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। বিজেপির তরফে জানানো হয়, যে এলাকায় অবস্থান করা হবে তার আশে পাশে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। এমনকী সেনাবাহিনীর তরফেও অনুমতি মিলেছে। এরপরই শর্তসাপেক্ষে অবস্থানে বসার অনুমতি দেয় আদালত। 

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে আচমকা অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশের বিরুদ্ধে  ধস্তাধস্তির অভিযোগ আনেন তিনি। টানা তিনদিন বাইপাসের একটি হাসপাতালে ভর্তি ছিলেন সুকান্ত। 


```