Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সুব্রত ভট্টাচার্য প্রতারণার শিকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা বেপাত্তা বাবলুর

দ্য ওয়াল ব্যুরো: বড় অনলাইন প্রতারণার (Online Fraud) কবলে পড়লেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। তাঁর পার্ক স্ট্রিটের একটি বেসরকারি ব্যাঙ্কের শাখা থেকে ১৭ লক্ষ টাকা কেউ তুলে নিয়েছে। সবটাই হয়েছে অনলাইন মাধ

সুব্রত ভট্টাচার্য প্রতারণার শিকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা বেপাত্তা বাবলুর

শেষ আপডেট: 29 May 2023 11:54

দ্য ওয়াল ব্যুরো: বড় অনলাইন প্রতারণার (Online Fraud) কবলে পড়লেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। তাঁর পার্ক স্ট্রিটের একটি বেসরকারি ব্যাঙ্কের শাখা থেকে ১৭ লক্ষ টাকা কেউ তুলে নিয়েছে। সবটাই হয়েছে অনলাইন মাধ্যমে।

সুব্রত থাকেন গলফগ্রিন অঞ্চলে, তিনি স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা মেলেনি। সোমবার বিকেলে সুব্রত হতাশ হয়ে দ্য ওয়ালকে বলছিলেন, ‘এই ঘটনা আজকের নয়, প্রায় ছয়দিন হতে চলল। কার কাছে গেলে প্রতিকার পাব, আমি জানি না। আমার পেনশনের টাকায় সংসার চলে। তার মধ্যে ১৭ লক্ষ টাকা গায়েব হয়ে গেল কী করে বুঝতে পারছি না। সত্যিই নিজেকে অসহায় লাগছে।’

কয়েকদিন আগেই ‘ময়দানের বাবলু’ মোবাইলে একটি মেসেজ পান। তাতে ক্লিক করে ফেলেন অজান্তেই। তারপর কিছুক্ষণের মধ্যেই দেখেন ১৭ লক্ষ টাকা কেটে নেওয়ার মেসেজ এসেছে। তিনি পরেরদিনই যান পার্ক স্ট্রিটের ওই শাখায়। তাঁকে বলা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেটি হয়নি।

সুব্রত এদিনই লালবাজারে গোয়েন্দা বিভাগে জানাবেন বলে ঠিক করেছেন। তিনি এই নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থও হতে পারেন। এদিন আরও বললেন, আমার তো তাও সামান্য নামডাক আছে, কিন্তু একটা সাধারণ মানুষের এমন যদি হয়, সে কোথায় যাবে, সেটাই আমাদের এখানে অন্ধকারে। পুলিশই একমাত্র সম্বল আমাদের।

মাহি কি সারাজীবন খেলবে নাকি, ধোনির অবসর প্রসঙ্গে বললেন কপিল


```