Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

রামের কপালে দিলাম ফোঁটা, নবমীতে শুভেন্দুর পুজো, বহুবর্ণ যাত্রায় গেরুয়া বাহিনী

রাম নবমীর সকালে ইকো পার্কে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাম কপালে ফোঁটা দিয়ে পুজো করলেন শুভেন্দু। 

রামের কপালে দিলাম ফোঁটা, নবমীতে শুভেন্দুর পুজো, বহুবর্ণ যাত্রায় গেরুয়া বাহিনী

রাম নবমীতেশুভেন্দু অধিকারীর পুজো, রামের কপালে দিলাম ফোঁটা - দ্য ওয়াল ফাইল ।

শেষ আপডেট: 17 April 2024 13:23

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় রাম নবমীর শোভাযাত্রায় রাজনীতি ঢুকে পড়েছে কয়েক বছর হল। নবরাত্রিতে যেভাবে যুযুধান বিজেপি ও তৃণমূল বচসা করে, পরস্পরের বিরুদ্ধে চাপানউতোর চলতে থাকে তা এক দশক আগেও ছিল না। এবার ভোটের মধ্যেই রাম পুজো। তাই এবারেরও পুজোও অন্যরকম। ব্যস্ততাও অন্যরকম। 

সাধারণত ইকো পার্ক বলতেই এখন অনেকের চোখে দিলীপ ঘোষের মুখ ভেসে ওঠে। কারণ, সকাল সকাল ইকো পার্কে হাঁটাহাটি করে শাসক দল ও সরকার সম্পর্কে কিছু না কিছু বলা এখন দিলীপ ঘোষ রুটিনে পরিণত করেছেন। কিন্তু রাম নবমীর সকালে ইকো পার্কে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাম কপালে ফোঁটা দিয়ে পুজো করলেন শুভেন্দু। 

তার আগে সকালে নিউটাউন থেকে শুরু হয় ব়্যালি। ট্য়াবলো নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শুভেন্দু অধিকারী-সহ অন্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। রামনবমীর মিছিল দেখতে রাস্তায় তখন রীতিমতো ভিড়।

আরও পড়ুন >> সূর্য যেভাবে চুমু খেল রামলালার কপালে, ‘সূর্য তিলক’ পুরোটাই বিজ্ঞান

মিছিল পৌঁছয় ইকো পার্কে। সেখানে মন্দিরের আদলে তৈরি ট্যাবলোতে রামের আরাধনা করলেন শুভেন্দু। নারকেল ফাটিয়ে পুজোর শুভ সূচনা করেন তিনি।

এখানেই শুভেন্দু বললেন, দেশে রামরাজ্য প্রতিষ্ঠা করতে চান মোদী। দেশের মানুষের সমৃদ্ধি ও সুখের জন্য এটা করতেই হবে।

বাংলায় এবারের ভোটেও ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে। বাম কংগ্রেসের অভিযোগ, এই চেষ্টা বিজেপি ও জোড়াফুল দুই দলই করছে। এখন দেখার বিষয় হল, রামের কপালে দিয়ে ফোঁটা দিয়ে তৃণমূলের ভোটের দুয়ারে কাঁটা দিতে পারেন কিনা শুভেন্দুরা।


```