Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রাখে হরি মারে কে! তিনখানা বস্তায় মুড়ে ফেলা হয়েছিল রাস্তায়, তাও বেঁচে গেল শিশুকন্যা

দ্য ওয়াল ব্যুরো: কী ভয়ঙ্কর! দমবন্ধ হয়ে মৃত্যুর জন্যই কি এইভাবে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল শিশুকন্যাকে? ভাবলেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। হতবাক পুলিশও। তিনখানা মোটা বস্তায় মুড়ে শিশুকন্যার দেহ রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছে। ভেতরে ছটফট ক

রাখে হরি মারে কে! তিনখানা বস্তায় মুড়ে ফেলা হয়েছিল রাস্তায়, তাও বেঁচে গেল শিশুকন্যা

শেষ আপডেট: 23 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কী ভয়ঙ্কর! দমবন্ধ হয়ে মৃত্যুর জন্যই কি এইভাবে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল শিশুকন্যাকে? ভাবলেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। হতবাক পুলিশও। তিনখানা মোটা বস্তায় মুড়ে শিশুকন্যার দেহ রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছে। ভেতরে ছটফট করছে, কাঁদছে কয়েকদিনের একটা শিশু। এমন পৈশাচিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। মেরঠ থেকে ৮৫ কিলোমিটার দূরে রাস্তার ধারে বস্তাবন্দি শিশুর দেহ উদ্ধার করেছেন স্থানীয় লোকজনেরাই। বস্তার ভেতরে শিশুটি তখন মৃতপ্রায়। তবে ধুকপুক করছিল প্রাণ। বাঁচার শেষ চেষ্টা চালাচ্ছিল। মেরঠ পুলিশ জানিয়েছে, প্রচণ্ড ঠান্ডায় এভাবে বস্তায় ভরে শিশুটি কেউ বা কারা ফেলে গিয়েছিল নির্জন রাস্তার ধারে। কান্না শুনে ছুটে যান স্থানীয়রাই। তারাই উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। স্থানীয় এক বাসিন্দা বলেছেন, শুনশান সড়কের পাশ থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনে ছুটে যান সকলে। খুবই ক্ষীণ স্বরে কান্না ভেসে আসছিল। দেখা যায়, তিনখানা বস্তায় পেঁচিয়ে একটি ফুটফুটে মেয়েকে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। একেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তারপর তিনখানা মোটা বস্তার ভেতরে শিশুটির তখন প্রায় দমবন্ধ হতে বসেছে। ফুঁপিয়ে কেঁদে চলেছে সে। আর কিছুক্ষণ দেরি হলে হয়তো বাচ্চাটাকে বাঁচানো যেত না। পেয়ারেলাল হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির। ডাক্তাররা বলেছেন, একদম সুস্থ আছে ছোট্ট মেয়েটা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। উত্তরপ্রদেশে গত বছর একটি শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছিল কবরের ভেতর থেকে। বড় মাটির পাত্রের ভেতরে ভরে তিন ফুট নিচে জীবিত শিশুটিকে পুঁতে দিয়ে গিয়েছিল তার পরিবার। এমন নৃশংস ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে দেশের নানা জায়গায়। কখনও সদ্যোজাত শিশুকন্যাকে প্লাস্টিকে ভরে আবর্জনার স্তুপে ফেলে দিচ্ছে তারই মা, বাবা। আবার কখনও ব্যাগে ভরে রাস্তার ধারে ছুঁড়ে ফেলা হচ্ছে একরত্তি মেয়েকে। গর্ভেই কন্যাভ্রূণ হত্যার নানা খবর এখনও সামনে আসে। আইনি কঠোরতা, প্রচার সত্ত্বেও লিঙ্গবৈষম্যের এক ভয়ঙ্কর বিষ ছড়িয়ে রয়েছে সমাজে। যাকে রোখা যাচ্ছে না কোনওভাবেই।

```