Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দশম শ্রেণির পড়ুয়াদের পড়তেই হবে নেতাজির লেখা এই বই, ইচ্ছে ছিল খোদ মুখ্যমন্ত্রীর

পড়ুয়াদের কাছে এই বইটির গুরুত্ব অপরিসীম মনে করেই তা আবশ্যিক করা হচ্ছে।

দশম শ্রেণির পড়ুয়াদের পড়তেই হবে নেতাজির লেখা এই বই, ইচ্ছে ছিল খোদ মুখ্যমন্ত্রীর

নেতাজি সুভাষচন্দ্র বসু

শেষ আপডেট: 2 August 2024 12:10

দ্য ওয়াল ব্যুরো: আগামী শিক্ষাবর্ষ থেকে একটি বই দশম শ্রেণির পড়ুয়াদের পড়তেই হবে। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই এই বিষয়ে জানিয়ে দিয়েছে। যদিও এই বইটিকে কোনও সিলেবাস বা পরীক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। কিন্তু পড়ুয়াদের কাছে এই বইটির গুরুত্ব অপরিসীম মনে করেই তা আবশ্যিক করা হচ্ছে। সেই বইটি হল নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা ‘তরুণের স্বপ্ন’। 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ইচ্ছা ছিল এই বইটি যাতে পড়ুয়ারা পড়তে পারে। গত জানুয়ারি মাসে সরকারি এক অনুষ্ঠানে এই নিয়ে তিনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবকে অনুরোধ করেছিলেন। তারপরই এই বইটিকে দশম শ্রেণির পাঠ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষামহলের একাংশ এই সিদ্ধান্তে খুশি হয়েছেন। তাঁরা বলছেন, নেতাজির লেখা এই বই পড়লে পড়ুয়ারা ভীষণভাবে লাভবান হবে। তাঁদের মধ্যে মূল্যবোধ, দেশাত্মবোধ, আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে এই বই। 

শিক্ষামহলের অন্য অংশ আবার বিষয়টি নিয়ে খুব একটা আশাবাদী নন। তাঁদের বক্তব্য, এমন একটি বইকে দশম শ্রেণির জন্য অন্তর্ভুক্ত করা ভাল উদ্যোগ। কিন্তু তাকে যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত না করা হয় তাহলে গুরুত্ব হারিয়ে যাবে। পড়ুয়ারা সদিচ্ছায় সে বই পড়তে নাও চাইতে পারে। পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হলে তা পড়ার তাগিদ থাকত। কিন্তু সেটা যখন নেই, তাই ক'জন পড়ুয়া সত্যিই বইটি পড়তে চাইবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। 

কেউ কেউ বলছেন, দশম শ্রেণি মানে সামনেই মাধ্যমিক। এই সময়ে বহু অভিভাবক তাঁদের সন্তানদের 'এক্সট্রা কারিকুলাম'-এর ক্লাস যেমন আঁকা, সাঁতার, গান-কবিতা ছাড়িয়ে দেন। শুধু পড়াশোনায় মন দেওয়ার কথা বলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে বই পরীক্ষায় কাজে লাগবে না, তা পড়তে তারাও সন্তানদের কতটা উৎসাহ দেবেন সেই প্রশ্ন থেকেই যায়। প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের ‘হিজ কল টু দ্য নেশন’ বইটি দ্বাদশ শ্রেণির জন্য অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সে ব্যাপারে অবশ্য এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 


```