Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ছাত্রের অণ্ডকোষে লাথি মেরে পাউডার গিলতে বাধ্য করল সহপাঠীরা

দ্য ওয়াল ব্যুরো: ইসলামের নবী হজরত মহম্মদকে (Prophet Muhammad) নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। শাস্তি দিতে এক কলেজ পড়ুয়াকে বেধড়ক মারধর করে (thrashed) পাউডার খেতে (swallow powder) বাধ্য করল ওই কলেজেরই অন্য পড়ুয়ারা। এছাড়াও, ওই ছাত্রের অণ্ড

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ছাত্রের অণ্ডকোষে লাথি মেরে পাউডার গিলতে বাধ্য করল সহপাঠীরা

শেষ আপডেট: 13 November 2022 11:35

দ্য ওয়াল ব্যুরো: ইসলামের নবী হজরত মহম্মদকে (Prophet Muhammad) নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। শাস্তি দিতে এক কলেজ পড়ুয়াকে বেধড়ক মারধর করে (thrashed) পাউডার খেতে (swallow powder) বাধ্য করল ওই কলেজেরই অন্য পড়ুয়ারা। এছাড়াও, ওই ছাত্রের অণ্ডকোষে লাথি মারা হয়েছে এবং জোর করে 'আল্লাহ-হু-আকবর' বলে চিৎকার করতে বাধ্য করারও অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে।

ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের একটি নামী বিজনেস স্কুলে। ঘটনার বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত ছাত্র হিমাঙ্ক বনশাল। তিনি ওই কলেজের বিবিএ এলএলবি প্রথম বর্ষের পড়ুয়া। পুলিশ সূত্রে জানা গেছে, হিমাঙ্ক তাঁরই এক সহপাঠীনির সঙ্গে ইন্সটাগ্রামে চ্যাট করছিলেন। সেই কথোপকথনের মাঝেই একটি তর্কের বিষয়ে উদাহরণ দেওয়ার জন্য নবী মহম্মদের নাম উল্লেখ করেন হিমাঙ্ক। তাঁর বক্তব্যে অপমানিত বোধ করেন ওই ছাত্রী। তিনি ওই চ্যাটের স্ক্রিনশট বাকি সহপাঠীদের দেখান।

https://twitter.com/bhairav_hara/status/1591329853697314816?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1591329853697314816%7Ctwgr%5E9f4dfc5e93a98a151f27652513974ea1a1b8f388%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fhyderabad-viral-video-student-thrashed-over-comment-on-prophet-muhammad-threatened-to-kill

হিমাঙ্ক জানিয়েছেন, এরপরেই গত ১ নভেম্বর ১৫-২০ জন ছাত্রের একটি দল হোস্টেলে তাঁর ঘরে ঢুকে আসে। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ জানিয়েছেন তিনি। এমনকী, তাঁর অণ্ডকোষে লাথি মারা হয় এবং জোর করে তাঁকে 'আল্লাহ-হু-আকবর' বলে চিৎকার করতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন ওই ছাত্র।

https://twitter.com/bhairav_hara/status/1591321024964235264?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1591356076263608320%7Ctwgr%5E9f4dfc5e93a98a151f27652513974ea1a1b8f388%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fhyderabad-viral-video-student-thrashed-over-comment-on-prophet-muhammad-threatened-to-kill

মারধরের ঘটনার কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তার মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হিমাঙ্কর সারা গায়ে এবং মুখে পাউডার লেগে রয়েছে। নির্যাতিত ছাত্র পুলিশকে জানিয়েছেন, তাঁকে ওই সহপাঠীরা মারধর করার পর পাউডার গিলে খেতে বাধ্য করে। ঘটনার কথা কাউকে জানালে ফল ভালো হবে না বলে হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং র‍্যাগিং বিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের সকলকেই বর্তমানে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

চুঁচুড়া হাসপাতালে ঘেরাও তৃণমূল কাউন্সিলর, অন্তঃসত্ত্বার পেটে লাথির ঘটনায় তীব্র ক্ষোভ


```