সোমবার রাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হওয়ায় ওই ছাত্রীকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়।

শেষ আপডেট: 3 February 2026 17:12
দ্য় ওয়াল ব্য়ুরো, মুর্শিদাবাদ: হাসপাতালের বেডে মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। মুখে অক্সিজেন মাস্ক নিয়ে। সে যাতে নির্ঝঞ্ঝাটে পরীক্ষা দিতে পারে তার জন্য সচেষ্ট হন হাসপাতাল কর্তৃপক্ষ।
মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে উপস্থিত বোর্ড কর্মীরাও আন্তরিক ব্যবহার করেন ওই ছাত্রীর সঙ্গে। মহিষার স্কুলের ওই ছাত্রীর সিট পড়েছিল খড়গ্রাম বঙ্গদিঘি হাইস্কুলে। সোমবার রাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হওয়ায় ওই ছাত্রীকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। তবে মঙ্গবার সকালে একটু সুস্থ বোধ করায় পরীক্ষায় বসতে চায় ওই ছাত্রী। তখন জেলা প্রশাসনের উদ্যোগে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় হাসপাতালেই। আজ ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। আগাগোড়া অক্সিজেন নিতে নিতেই পরীক্ষা দিল ওই ছাত্রী।
প্রশাসনের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তার পরিবার। এ দিনের পরীক্ষা ভাল হয়েছে বলে জানিয়েছে এই পরীক্ষার্থী। তবে কবে সে হাসপাতাল থেকে ছাড়া পাবে তা এখনও জানা যায়নি। সোমবার থেকে শুরু হয়েছে মাধ্য়মিক পরীক্ষা। গতকাল ছিল প্রথম ভাষার পরীক্ষা।