
শেষ আপডেট: 26 July 2023 10:16
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বিদেশে নামীদামি সংস্থায় মোটা মাইনের চাকরি করছেন, এমন ছাত্রছাত্রীর সংখ্যা কম নয়। বস্তুত, প্রতি বছরই আইআইটি, আইআইএম, এনআইটি থেকে পড়ুয়ারা গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো সংখ্যায় প্লেসমেন্ট পান। তবে তাঁদের অনেককেই ছাপিয়ে গেছেন অনুরাগ মাকাদে। এলাহাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIIT)র বি.টেকের ছাত্র অনুরাগ অ্যামাজনে (Amazon) বার্ষিক ১.২৫ কোটি টাকার চাকরি পেয়েছেন (1.25 crore salary package), তাও কোনও আইআইটি, আইআইএম, এনআইটির ডিগ্রি ছাড়াই।
লিংকডইন-এ নিজের অভাবনীয় সাফল্যের কথা ঘোষণা করে অনুরাগ লিখেছেন, একজন ফ্রন্টএন্ড ইঞ্জিনিয়ার হিসাবে অ্যামাজনে যোগদান করেছেন তিনি। আর এ ব্যাপারে ভীষণই উত্তেজিত, জানিয়েছেন অনুরাগ।
আরও পড়ুন: আইআইটি-র প্রথম মহিলা ডিরেক্টর প্রীতি, চেন্নাই থেকে তানজানিয়ার লম্বা সফরে গড়লেন ইতিহাস
তবে এত বড় প্যাকেজ এখান থেকে এই প্রথম নয়, আগেও এমন নানা নজির রেখেছে আইআইআইটি, এলাহাবাদ। কোটি টাকার ওপরে প্যাকেজ পেয়েছেন অন্য পড়ুয়ারাও। ২০২২ সালেরই মে মাসে প্রথম প্রকাশ গুপ্তা গুগল থেকে থেকে ১.৪ কোটি টাকার প্যাকেজের প্রস্তাব পেয়েছিলেন। পলক মিত্তলও ১ কোটি টাকার বেশি প্যাকেজ পেয়েছেন অ্যামাজন থেকে। অখিল সিং রুব্রিকে ১.২ কোটি টাকার প্যাকেজের প্রস্তাব পেয়েছিলেন।
আরও পড়ুন: কোনও শিক্ষক ছিল না, ২১ বছরে আইপিএস, পরের বছর আইএএস! ভাইরাল দিব্যার কাহিনী