Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আইআইটি খড়গপুরে হস্টেলে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, চারমাসে এনিয়ে দ্বিতীয়

চলতি বছরে খড়গপুর আইআইটিতে এই নিয়ে দ্বিতীয় এমন মৃত্যু হল। কয়েকমাস আগে একইভাবে কসবার এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।

আইআইটি খড়গপুরে হস্টেলে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, চারমাসে এনিয়ে দ্বিতীয়

ফাইল চিত্র

শেষ আপডেট: 21 April 2025 10:28

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি খড়গপুরে ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। রবিবার রাতে, হস্টেল থেকে উদ্ধার হয় চতুর্থ বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ। মৃতের নাম অনিকেত ওয়ালকার, মহারাষ্ট্রের বাসিন্দা। পড়াশোনার জন্যই এরাজ্যে এসেছিলেন। খড়গপুরের ওশিয়ান ইঞ্জিনিয়রিং ও নভেল আর্কিটেকচারের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের জগদীশচন্দ্র বসু ভবনের সি ২১৪ নম্বর ঘরে থাকতেন অনিকেত। রবিবার সন্ধে থেকে তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। প্রথমে সহপাঠীরা বিষয়টিকে গুরুত্ব না দিলেও, দীর্ঘ সময় কোনও সাড়া না মেলায় উদ্বেগ বাড়তে থাকে। তাঁরা ডাকাডাকি শুরু করেন। কোনও উত্তর না পেয়ে শেষমেশ দরজা ভেঙে ঘরে ঢোকেন। দেখতে পান, অনিকেত সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পুলিশে খবর দেওয়া হয়। খড়গপুর টাউন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্যাম্পাসে। মৃতদেহ পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য। এই মৃত্যু আত্মহত্যা, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

উল্লেখ্য, চলতি বছরে খড়গপুর আইআইটিতে এই নিয়ে দ্বিতীয় এমন মৃত্যু হল। কয়েকমাস আগে একইভাবে কসবার এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। ছুটিতে তাঁর বাবা-মা দেখতে এসে জানতে পেরেছিলেন ছেলে আর বেঁচে নেই। এমন ঘটনার বার বার পুনরাবৃত্তি হওয়ায় পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য, শিক্ষা পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 

এনিয়ে আইআইটি কর্তৃপক্ষ এখনও কোনও মন্তব্য করেনি। 


```