Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এত স্ট্রেস কীসের? ছেলের আত্মহত্যায় খড়্গপুর আইআইটিকে প্রশ্ন বাবার

ছেলের মৃত্যুর খবর পেয়ে খড়্গপুরের ছুটে আসেন পড়ুয়ার পরিবার। সেখানে পৌঁছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ছেলের দেহ নিতে যান। হাসপাতালে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন পড়ুয়ার বাবা।

এত স্ট্রেস কীসের? ছেলের আত্মহত্যায় খড়্গপুর আইআইটিকে প্রশ্ন বাবার

শেষ আপডেট: 19 October 2023 15:10

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর আইআইটি-র পড়ুয়ার মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ আনলেন মৃত ছাত্রের পরিবার। ছাত্রের বাবার অভিযোগ, 'প্রজেক্ট নিয়ে মানসিক চাপ তৈরি করছিলেন শিক্ষক। সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে ছেলে।'

গত ১৮ অক্টোবর খড়্গপুর আইআইটিতে অস্বাভাবিক মৃত্যু হয় কিরণ চন্দ্র নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের এক পড়ুয়ার। কিরণের বাড়ি তেলেঙ্গানার মেড়াক (MEDAK) জেলার তুপরান (TOOPRAN) গ্রামে। তাই হস্টেলে থেকে পড়াশোনা করতেন তিনি। 

বুধবার ভোরে আইআইটি এলবিএস হলের ৫১৩ নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করা হয় । পরে তাঁকে সেখানে থেকে নামিয়ে আইআইটি বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

ছেলের মৃত্যুর খবর পেয়ে খড়্গপুরের ছুটে আসেন পড়ুয়ার পরিবার। সেখানে পৌঁছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ছেলের দেহ নিতে যান। হাসপাতালে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন পড়ুয়ার বাবা। ওই সময় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি এই বিস্ফোরক অভিযোগ করেন। যদিও কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় কোনও লিখিত অভিযোগ তাঁরা জানাননি। 

একের পর এক ছাত্রের মৃত্যু নিয়ে বিতর্কের মুখে পড়েছে খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। ২০২২ সালের অক্টোবর মাসে খড়্গপুর আইআইটিতেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল অসমের বাসিন্দা ফাইজ়ান আহমেদ নামে এক পড়ুয়ার। হস্টেলের একটি ঘর থেকে মিলেছিল তাঁর দেহ। সেই মৃত্যু নিয়ে ঝড় উঠেছিল গোটা রাজ্যে। কলকাতা হাইকোর্টে এখনও সেই মামলা চলছে। এ বছরের জুন মাসে খড়্গপুর আইআইটির পড়ুয়া তামিলনাড়ুর বাসিন্দা ২২ বছরের সুরিয়া দীপনের অস্বাভাবিক মৃত্যু হয়। চারমাসের মাথায় আবারও দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে রহস্যমৃত্যু হল আরও এক পড়ুয়ার।


```