Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দু'দিন আগে শিক্ষক, এবার ছাত্র! খড়্গপুর আইআইটির হস্টেলে উদ্ধার ঝুলন্ত দেহ

দু'দিন আগে খড়গপুর আইআইটি-র এক শিক্ষাকর্মীর অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল। শুক্রবার সকালে রসায়ন বিভাগের জুনিয়র টেকনিশিয়ান সাকির আলি মোল্লার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

দু'দিন আগে শিক্ষক, এবার ছাত্র! খড়্গপুর আইআইটির হস্টেলে উদ্ধার ঝুলন্ত দেহ

ফাইল ছবি

শেষ আপডেট: 12 January 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুর আইআইটি-তে উদ্ধার হল এক ছাত্রের মৃতদেহ। রবিবার হস্টেলের একটি রুম থেকে তৃতীয় বর্ষের এক ছাত্রের মৃতদেহ পাওয়া যায়। ছাত্রটি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, এ নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

খড়্গপুর আইআইটি-র হস্টেলে রবিবার সকালে ওই তৃতীয় বর্ষের ছাত্রকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত ছাত্রের নাম শাওন মালিক (২১)। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। হস্টেলেই থাকতেন। রবিবার সকালে শাওনের বাবা-মা হস্টেলে তাঁর সঙ্গে দেখা করতে যান। কিন্তু বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। পরে তাঁরা দরজা ভেঙে ভিতরে ঢুকে শাওনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে আইআইটি খড়্গপুরের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছন এবং পরিস্থিতি দেখে খড়্গপুরের চাচাউন থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে এবং হস্টেল ও ক্যাম্পাসে তল্লাশি শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার ঘটনাস্থলে যান। বলেন, 'আমরা পুরো ঘটনা খতিয়ে দেখছি। সমস্ত দিক যাচাই করে দেখা হবে।'

দু'দিন আগে খড়গপুর আইআইটি-র এক শিক্ষাকর্মীর অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল। শুক্রবার সকালে রসায়ন বিভাগের জুনিয়র টেকনিশিয়ান সাকির আলি মোল্লার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খড়্গপুর আইআইটি-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পুলিশের কাছে। তাঁরা সমস্ত রকমভাবে সহযোগিতা করবেন।


```