Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'পোষা' পাইথন দিয়ে বেদম মারামারি রাস্তায়! যুবকের কীর্তি ভাইরাল, হতবাক আমজনতা

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই বাড়িতে পোষ্য রাখতে ভালবাসেন। মূলত কুকুর, বিড়াল, কিংবা ভিন্ন প্রজাতির পাখি অথবা খরগোশ-এদেরই পোষ্য হিসেবে দেখে আমরা অভ্যস্ত। কিন্তু সাপ, তাও আবার পাইথন? বিশালাকার এই সাপ, তাকেও নাকি পোষ মানানো যায় (Street fight with p

'পোষা' পাইথন দিয়ে বেদম মারামারি রাস্তায়! যুবকের কীর্তি ভাইরাল, হতবাক আমজনতা

শেষ আপডেট: 15 May 2023 10:44

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই বাড়িতে পোষ্য রাখতে ভালবাসেন। মূলত কুকুর, বিড়াল, কিংবা ভিন্ন প্রজাতির পাখি অথবা খরগোশ-এদেরই পোষ্য হিসেবে দেখে আমরা অভ্যস্ত। কিন্তু সাপ, তাও আবার পাইথন? বিশালাকার এই সাপ, তাকেও নাকি পোষ মানানো যায় (Street fight with pet python)? যায় তো বটেই, রাস্তাঘাটে মারামারিতে তাকে রীতিমতো কাজেও লাগানো যায়! সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে তেমনই একটি ভিডিও যা দেখে স্তম্ভিত নেটিজেনরা (Canada man viral video)।

ঘটনাটি কানাডার টরন্টোর। ডান্ডাস স্ট্রিট এবং ম্যানিং অ্যাভিনিউয়ের সংযোগকারী রাস্তায় গত বুধবার রাত বারোটা নাগাদ দুই ব্যক্তি নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন। অবশ্য, একজন মূলত মার খাচ্ছিলেন। মারছিলেন অন্যজন। তাও আবার পোষা সাপ দিয়ে। পাইথনটিকে রীতিমতো লাঠির মতো ব্যবহার করে প্রতিপক্ষকে মারতে মারতে ধরাশায়ী করে ফেলেছিলেন তিনি।

কয়েক সেকেন্ডের মধ্যে পুলিশের একটি গাড়ি হাজির হয় ঘটনাস্থলে। তাঁরাই মারামারি থামান। যে ব্যক্তি মারধর করছিলেন, তাঁকে রাস্তায় শুয়ে পড়তে বাধ্য করেন পুলিশ আধিকারিকরা। সেই সময় পাশ দিয়ে চুপচাপ চলে যেতে শুরু করে সাপটি।

দেখুন ভিডিও

শনিবার টরন্টো পুলিশের তরফ থেকে এ ব্যাপারে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাঁদের কাছে একের পর এক অভিযোগ আসছিল, ওই ব্যক্তি পোষ্য পাইথন দিয়ে ভয় দেখাচ্ছেন লোকজনকে। তারপরেই ঘটনাস্থলে ছুটে যান তাঁরা।

'ওঁরা দুজন নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন এবং ওই ব্যক্তি অপরপক্ষকে আক্রমণ করার জন্য সাপটিকে ব্যবহার করছিলেন,' জানিয়েছে পুলিশ। তাঁরা আরও জানিয়েছেন, ৪৫ বছর বয়সি ওই ব্যক্তির নাম লরেনিও আভিলা। তাঁকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছে। হাতিয়ার দিয়ে মানুষকে আঘাত করা এবং পশুদের উপর নির্যাতন আইনের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে লরেনিওর বিরুদ্ধে।
বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

লরেনিওর সাপ-যুদ্ধের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেটের মাধ্যমে। প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। অনেকেই যেমন এমন ঘটনা দেখে ভয় পেয়েছেন, তেমন বেশিরভাগই এই ঘটনাকে সরাসরি পশুর উপর নির্যাতন বলে মনে করছেন।

প্রসঙ্গত, ভারতে সাপ পোষ্য হিসেবে রাখা বেআইনি। যদিও কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে পোষ্য হিসেবে সাপ রাখা যায়। তবে তাই বলে সাপকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মারামারির ঘটনা আগে কখনও বোধহয় শোনা যায়নি।

মুখ্যমন্ত্রীর অফিসে কী বিরাট সাপ! দেখেই পিছিয়ে গেলেন বোম্মাই, দেখুন ভিডিও


```