Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পুরীর জগন্নাথ মন্দির থেকে ভেঙে পড়ল বড় পাথর! অশুভ ইঙ্গিতের আশঙ্কা ভক্তদের

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Jagannath Temple) থেকে ভেঙে পড়ল পাথরের (stone) টুকরো। এই ঘটনায় জোর আতঙ্ক ছড়ায় মন্দির চত্বরে। জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকাই এই মন্দিরের চর্চাগৃহ থেকে একটি পাথরের টুকরো ভেঙে পড

পুরীর জগন্নাথ মন্দির থেকে ভেঙে পড়ল বড় পাথর! অশুভ ইঙ্গিতের আশঙ্কা ভক্তদের

শেষ আপডেট: 29 October 2022 11:59

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Jagannath Temple) থেকে ভেঙে পড়ল পাথরের (stone) টুকরো। এই ঘটনায় জোর আতঙ্ক ছড়ায় মন্দির চত্বরে। জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকাই এই মন্দিরের চর্চাগৃহ থেকে একটি পাথরের টুকরো ভেঙে পড়েছিল। তবে ঘটনায় কেউ আহত হয়নি বলেই খবর। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, খসে পড়া ওই পাথরের টুকরোটির ওজন প্রায় তিন কেজি।

মন্দির চত্বরে জগমোহনের নট মণ্ডপের একটি সখীর মূর্তি থেকে এই পাথরটি ভেঙে পড়েছে। ইতিমধ্যেই এই পাথর ভেঙে পড়ার কথা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে। তবে ওই অংশের অন্যান্য পাথরগুলির চাঁই কোনওভাবে দুর্বল হয়ে পড়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরে গত কয়েকমাস ধরেই একের পর এক অঘটন ঘটে চলেছে। রান্নাঘরের উনুন ভাঙচুর, মন্দিরের দেওয়ালে ফাটল থেকে শুরু করে গর্ভগৃহের একাংশের দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়ার ঘটনায় বারবার আতঙ্কিত হয়েছেন পুণ্যার্থীরা। আর এবার মন্দির থেকে পাথর ভেঙে পড়ার ঘটনায় অশুভ ইঙ্গিত পাচ্ছেন ভক্তরা। ভক্তদের আশঙ্কা, পুরীর এই মন্দিরের উপর নিশ্চয়ই কোনও অশুভ শক্তির ছায়া পড়েছে।

পুরীর জগন্নাথ মন্দিরে একাধিক ফাটল দেখা দেওয়ায় ইতিমধ্যেই ওড়িশা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আদালত বন্ধু এন কে মোহান্তি। তাঁর দাবি, মন্দিরে সংস্কারের কাজ সঠিকভাবে হচ্ছে না। এই ঐতিহ্যবাহী মন্দির বহু পুরনো। ফলে খুব সাবধানতা অবলম্বন করে সংস্কারের কাজ করা প্রয়োজন। সম্প্রতি তিনি মন্দির পর্যবেক্ষণে গিয়েছিলেন। সেখানে তাঁর নজরে এসেছে একাধিক ফাটল। এই মর্মে ওড়িশা হাইকোর্টে একটি হলফনামাও জমা করেছেন এন কে মোহান্তি।

কোয়েম্বাত্তুরে বিস্ফোরণ ছিল আইএস-র কাজ, লক্ষ্য ছিল কি লাগোয়া মন্দির


```