Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

যাদবপুরে গভীর রাতে বিজেপি সভাপতির বাড়িতে পাথর হামলা! নেপথ্যে কারা?

রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুষ্কৃতী হামলা, তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ ৷ 

যাদবপুরে গভীর রাতে বিজেপি সভাপতির বাড়িতে পাথর হামলা! নেপথ্যে কারা?

মনোরঞ্জন জোদ্দার।

শেষ আপডেট: 18 April 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে হামলার ঘটনা ঘটল বিজেপির (BJP) যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোদ্দারের বাড়িতে। অভিযোগ, রাত দুটো আড়াইটে নাগাদ কে বা কারা পাথর নিয়ে বিজেপি সভাপতির বাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

অল্পের জন্য প্রাণে রক্ষা পান মনোরঞ্জনবাবু। বিজেপি নেতার পাশাপাশি ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁর স্ত্রী ও ছেলে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুষ্কৃতী হামলা, তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ ৷ 

রাজপুর সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাড়ি মনোরঞ্জনবাবুর। তিনি বলেন, "মধ্যরাতে আচমকা পাথর ছোঁড়ার আওয়াজ। পাথরের আঘাতে ঘরের একাধিক জানালার কাঁচ ভেঙে যায়। বেডরুমেও পাথর এসে পড়ে।"

তাড়াতাড়ি সকলকে ঘুম থেকে তুলে নিজেরা সেফ প্যাসেজে চলে যান। মনোরঞ্জনবাবু বলেন, "আমার বাড়ি লক্ষ্য করে মোট ১০টি পাথর ছোঁড়া হয়। ওরা চিৎকার করে বলছিল, সপরিবারে মেরে ফেলব।"

কারা, কী কারণে হামলা চালাতে এসেছিল তা স্পষ্ট নয় বিজেপি সভাপতির কাছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার আশেপাশের সিসিটিভি ফুটেজ। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।


```