Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যজুড়ে চলবে বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি! কলকাতার কোন এলাকা কতটা ভিজল

বিশেষ সতর্কতা জারি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। নদীভাঙন প্রবণ এলাকায় নজরদারির নির্দেশও জারি হয়েছে।

রাজ্যজুড়ে চলবে বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি! কলকাতার কোন এলাকা কতটা ভিজল

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 31 July 2025 10:00

দ্য ওয়াল ব্যুরো: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার ত্রিমুখী প্রভাব একসঙ্গে কার্যকর হয়েছে। ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট (Weather Update)। অপরদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি ধীরে ধীরে বাড়ছে, সপ্তাহান্তে সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Weather Office)।

দক্ষিণবঙ্গে আজ কোথায় কেমন বৃষ্টি

বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া কিছু এলাকায় থাকতে পারে। শনিবার থেকে বৃষ্টির দাপট আরও কমবে। দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বা আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা হালকা বৃষ্টি ছাড়া বড় কোনও বিপদের আশঙ্কা নেই সোমবার পর্যন্ত।

উত্তরবঙ্গে পরিস্থিতি সঙ্কটজনক

আজ থেকেই দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল, অর্থাৎ শুক্রবার থেকে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং ও মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সবচেয়ে বড় সতর্কতা জারি হয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত।

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জারি হয়েছে কমলা সতর্কতা। এই সময়ে কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টি কিছুটা কমবে ঠিকই, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উপরের পাঁচ জেলায়।

কলকাতার তাপমাত্রা

কলকাতার (Kolkata) আকাশ মূলত মেঘলা থাকবে, কোথাও কোথাও দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৪ থেকে ১০০ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪০.৬ মিলিমিটার।

কলকাতা পুরসভার রিপোর্ট অনুযায়ী, শহরের একাধিক ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় কোথাও টিপটিপ, কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ দেখে নিন:

উল্টোডাঙা: ৪২ মিমি

ঠনঠনিয়া: ৩৯.৬ মিমি

ধাপা: ৩২ মিমি

চিঙড়িঘাটা: ২৭ মিমি

মানিকতলা: ২২ মিমি

যোধপুর পার্ক: ২০ মিমি

বালিগঞ্জ: ১৯ মিমি

তপসিয়া: ১৮ মিমি

কালীঘাট: ১৪ মিমি

চেতলা: ১২ মিমি

মোমিনপুর: ১১ মিমি

বেহালা: ১০.৪ মিমি

সিস্টেম

বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলে। একই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে পূর্ব দিক হয়ে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত।

মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। এর পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশেও রয়েছে ঘূর্ণাবর্ত। জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।

সতর্কতা

উত্তরবঙ্গে বিশেষ সতর্কতা জারি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। নদীভাঙন প্রবণ এলাকায় নজরদারির নির্দেশও জারি হয়েছে।


```