Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলবাহী ভেসেল দুর্ঘটনা রুখতে রাজ্যের নয়া কৌশল! তৈরি হবে বিশেষ ম্যানেজমেন্ট প্ল্যান

তেল ছড়িয়ে পড়লে কীভাবে দ্রুত তা সরানো যাবে, কীভাবে ক্ষতি সীমিত রাখা সম্ভব— সব কিছুরই রূপরেখা তৈরি করা হবে। 

তেলবাহী ভেসেল দুর্ঘটনা রুখতে রাজ্যের নয়া কৌশল! তৈরি হবে বিশেষ ম্যানেজমেন্ট প্ল্যান

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 September 2025 13:37

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগর কিংবা রাজ্যের নদীতে তেলবাহী ভেসেল দুর্ঘটনায় পড়লেই সর্বনাশ। মুহূর্তে বিপুল পরিমাণ তেল মিশে যায় জলে। একদিকে যেমন বাড়ে দূষণ, তেমনই ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ, মাছ, জলজ প্রাণী থেকে শুরু করে মানুষের জীবিকাও। সেই সম্ভাব্য বিপর্যয়ের মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নিতে চাইছে নবান্ন (state's new strategy to prevent oil vessel accidents)। 

এ ব্যাপারে ‘অয়েল স্পিল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান’ তৈরি করছে রাজ্য (Special Management Plan)।

পশ্চিমবঙ্গের উপকূল রেখা প্রায় ১৫৮ কিলোমিটার দীর্ঘ। তার সঙ্গে আছে অসংখ্য নদী। কোথাও তেলবাহী ভেসেল ডুবলেই বিপর্যয় নামবে নদী-সমুদ্রের জলে। সেই আশঙ্কাই এবার নবান্নকে নড়েচড়ে বসিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ পন্থকে চেয়ারম্যান করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন বিপর্যয় মোকাবিলা, জনস্বাস্থ্য কারিগরি, মৎস্য, সেচ, ক্ষুদ্র সেচ, পরিবহণ, স্বরাষ্ট্র, পরিবেশ, শ্রম দফতরের সচিবরা। এ ছাড়াও সদস্য হয়েছেন কোস্ট গার্ড ও শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের কর্তারা।

শুক্রবার মুখ্যসচিবের দফতরে এই কমিটির প্রথম বৈঠক বসে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, উপকূল ও নদীপথে সম্ভাব্য দুর্ঘটনার মোকাবিলায় নির্দিষ্ট নীতি ও কর্মপরিকল্পনা তৈরি করবে রাজ্য। তেল ছড়িয়ে পড়লে কীভাবে দ্রুত তা সরানো যাবে, কীভাবে ক্ষতি সীমিত রাখা সম্ভব— সব কিছুরই রূপরেখা তৈরি করা হবে। মুখ্যসচিব বৈঠকে জানিয়েছেন, ‘‘বিপর্যয় আসার পর নয়, আগে থেকেই প্রস্তুতি নেওয়াই রাজ্যের লক্ষ্য।’’

এদিনের বৈঠকে শুধু তেল বিপর্যয় নয়, অবৈধ বালি খাদান নিয়েও সতর্কবার্তা দিয়েছেন মুখ্যসচিব। রাজ্যের বিভিন্ন জেলায় বেপরোয়া বালি কারবারে একাধিক সেতু ক্ষতির মুখে। পরিবেশের পাশাপাশি আইনশৃঙ্খলার সমস্যাও বাড়ছে। তাই জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বালি খাদান বন্ধ করতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ করতে হবে।


```