Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

স্বাস্থ্য সাথী প্রকল্পে দুর্নীতি ঠেকাতে রাজ্যের বড় পদক্ষেপ, সব ক্ষেত্রে মিলবে না পরিষেবা

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এখন থেকে স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করানো যাবে না। এই পরিষেবার সুযোগ মিলবে কেবলমাত্র সরকারি হাসপাতালে। তবে পথ দুর্ঘটনায় আহতদের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালেও কড়া যাবে হাড়ের অস্ত্রোপচার।

স্বাস্থ্য সাথী প্রকল্পে দুর্নীতি ঠেকাতে রাজ্যের বড় পদক্ষেপ, সব ক্ষেত্রে মিলবে না পরিষেবা

শেষ আপডেট: 2 November 2023 19:00

দ্য ওাল ব্যুরো: স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহারের ক্ষেত্রেও বিস্তর বেনিয়মের অভিযোগ। আর তা ঠেকাতেই এবার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এখন থেকে স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করানো যাবে না। এই পরিষেবার সুযোগ মিলবে কেবলমাত্র সরকারি হাসপাতালে। তবে পথ দুর্ঘটনায় আহতদের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালেও কড়া যাবে হাড়ের অস্ত্রোপচার।

স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার স্বাক্ষর করা এই নির্দেশিকা অবিলম্বে কার্যকরী করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায়। সূত্রের খবর, স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে বিভিন্ন বেনিয়মের অভিযোগ জমা পড়ে স্বাস্থ্য দফতরে। তদন্তে নেমে কয়েকটি অভিযোগের সত্যতাও খুঁজে পান স্বাস্থ্য কর্তারা। এরপরই স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহারের ক্ষেত্রে নয়া নির্দেশিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও সরকারি সরকারি হাসপাতালে হাড়ের চিকিৎসার (অর্থোপেডিক) উপযুক্ত পরিকাঠামো না থাকলে, সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে রোগীকে। তবে এ বিষয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট হাসপাতাল থেকে নিতে হবে রেফারাল সার্টিফিকেট।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য সাথী কার্ডে বেনিয়ম ঠেকাতে আগেই এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। এবার সারা রাজ্যে চালু হতে চলেছে এই পদ্ধতি।


```