Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অভিষেকের মেয়েকে কু-মন্তব্য, তদন্তের জন্য সুপ্রিম কোর্টে সাত আইপিএসের নাম জমা দিল রাজ্য

গত সেপ্টেম্বরে বিজেপির একটি মিছিল থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে গত ৭ সেপ্টেম্বর ফলতা থানা পকসো মামলায় তাঁদের গ্রেফতার করে।

অভিষেকের মেয়েকে কু-মন্তব্য, তদন্তের জন্য সুপ্রিম কোর্টে সাত আইপিএসের নাম জমা দিল রাজ্য

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 18 November 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে অশালীন মন্তব্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। জমা দেওয়া হয়েছে সাত জন আইপিএস অফিসারের নাম। গত শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ওই রিপোর্ট জমা পড়েছে।

সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে মামলার শুনানি শুরু হয়েছে। রাজ্যের আইনজীবী জানান, পশ্চিমবঙ্গ ক্যাডারের পাঁচ মহিলা-সহ মোট সাত জন আইপিএস অফিসারের নাম জমা হয়েছে। 

গত সেপ্টেম্বরে বিজেপির একটি মিছিল থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে গত ৭ সেপ্টেম্বর ফলতা থানা পকসো মামলায় তাঁদের গ্রেফতার করে। পুলিশি হেফাজতে তাঁদের ওপরে অত্যাচারেরও অভিযোগ উঠেছিল। 

এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পূজা অবকাশকালীন বেঞ্চে গিয়েছিল রাজ্য। বিচারপতি ঘোষের বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ দিয়ে জানিয়েছিল রেগুলার বেঞ্চে মামলার শুনানি হবে।

ওই মামলায় রাজ্যের আবেদন খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন প্রধান বিচারপতি। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


```