Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রাজ্য পুলিশের সিভিকদের কলকাতা পুলিশের হারেই বোনাস, শুভেন্দুর টুইটের পর ঘোষণা মমতার

রাজ্য পুলিশের সিভিকদের কলকাতা পুলিশের হারেই বোনাস, শুভেন্দুর টুইটের পর ঘোষণা মমতার

শেষ আপডেট: 13 October 2023 17:18

দ্য ওয়াল ব্যুরো:  রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ার ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মধ্যে বোনাসের আর কোনও ফারাক থাকবে না। তাঁরা সমহারে বোনাস পাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পিতৃপক্ষের শেষ দিনে বোনাসের ফারাক নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি বৈষম্য নিয়ে প্রশ্ন তোলেন। দুটি ছবি পোস্ট করে শুভেন্দু বোঝাতে চান কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা ৫ হাজার ৩০০ টাকা করে পুজো বোনাস পেয়েছে। বিপরীতে রাজ্য পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাসের পরিমাণ মাত্র ২ হাজার টাকা। শুভেন্দু টুইটে লিখেছেন, ‘সিভিক ভলান্টিয়ারদের দেওয়া পুজো বোনাসের বৈষম্য বিস্ময়কর’! এখানেই শেষ নয়, ‘দক্ষিণ কলকাতা থেকে প্রশাসন চালানোর এটাই নমুনা হতে পারে’ বলে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

শুভেন্দু এই প্রশ্ন তোলার কয়েক ঘণ্টার মধ্যেই এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর নাম তিনি করেননি। কিছু রাজনৈতিক নেতা ও দল দুরভিসন্ধি নিয়ে রাজ্য ও কলকাতা পুলিশের বিভিন্ন ক্যাডারের মধ্যে অশান্তি লাগাতে চাইছে। আমি আশ্বস্ত করছি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মতই পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়াররা ৫৩০০ টাকা বোনাস পাবেন।

পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের সিপি-কে ট্যাগ করে শুভেন্দু এদিন এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “এই ফারাক কেন? কলকাতার পুলিশের সিভিক ভলান্টিয়ারদের নিয়ে আমার কোনও সমস্যা নেই। কিন্তু রাজ্যের বাকি সিভিক ভলান্টিয়ারদেরও ৫৩০০ টাকা করে পুজোর বোনাস দেওয়া উচিত। স্বরাষ্ট্রদফতরের সচিবকে এই বৈষম্যের অবসান ঘটাতে অনুরোধ করছি”।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর শুভেন্দু এর কৃতিত্ব নিতে নেমে পড়েন। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, “ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই রাজ্যে বৈষম্য নিয়ে মুখ খোলার কারও সাহস নেই। সেই কারণে সব গয়ং গচ্ছ ভাবে চলছে। প্রতিবাদ প্রতিরোধ করলে তবেই শাসকের টনক নড়বে, নইলে না।”


```