Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তৃণমূলের 'জঙ্গি প্রেম' নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর, বললেন, সীমান্ত ঘিরতে জমি দিচ্ছে না রাজ্য

শুভেন্দুর অভিযোগ, ভোট ব্যাঙ্কের কারণে এরাজ্যের তৃণমূল সরকার অনুপ্রবেশে মদত দিচ্ছে। সীমান্তে বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না। তারই জেরে রাজ্যে জঙ্গিদের বাড়বাড়ন্ত।

তৃণমূলের 'জঙ্গি প্রেম' নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর, বললেন, সীমান্ত ঘিরতে জমি দিচ্ছে না রাজ্য

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 30 December 2024 17:58

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বিরামহীনভাবে অত্যাচারের খবর সামনে আসছে। সেই সূত্রে এরাজ্যেও বাড়ছে জঙ্গি কার্যকলাপ। ইতিমধ্যে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা থেকে জঙ্গি ধরপাকড়ের ঘটনাও সামনে এসেছে। এ প্রসঙ্গে ফের রাজ্যকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর অভিযোগ, ভোট ব্যাঙ্কের কারণে এরাজ্যের তৃণমূল সরকার অনুপ্রবেশে মদত দিচ্ছে। সীমান্তে বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না। তারই জেরে রাজ্যে জঙ্গিদের বাড়বাড়ন্ত।

এ প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজিকেও আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "আপনাদের জানা উচিত রাজ্যে স্থায়ী ডিজি নেই। আবার নিজেদের দোষ ঢাকতে সেই ডিজি বিএসএফের দিকে আঙুল তোলেন।"

নিজের অভিযোগের স্বপক্ষে বিরোধী দলনেতার বলেন, "ভারত-বাংলাদশ সীমান্তের অনেকখানি অংশ রয়েছে এরাজ্যে। অথচ রাজ্য সরকার জমি না দেওয়ায় ১৭টি জায়গায় বিএসএফ চৌকি তৈরি করতে পারছে না। সীমান্তও ঘেরা যাচ্ছে না। অথচ এই জমি অধিগ্রহণের জন্য রাজ্যকে এক পয়সাও খরচ করতে হবে না। সবটাই দেবে কেন্দ্রথ। তবু ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে সীমান্ত ঘিরতে জমি দেওয়া হচ্ছে না। এটাই তৃণমূলের জঙ্গি প্রেম!"

এ প্রসঙ্গে তৃণমূলের ভোট ব্য়াঙ্ককে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, "রাজ্যের পুলিশ তৃণমূলের হয়ে তোলা তুলতে ব্যস্ত।  যে কারণে কাশ্মীর থেকে ক্যানিংয়ে এসে জঙ্গি ধরতে হচ্ছে সীমান্ত সুরক্ষা বাহিনীকে।"

সোমবার মুখ্যমন্ত্রীর সন্দেশখালির অনুষ্ঠান নিয়েও বড় অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "৩ কোটি টাকা খরচ করে সরকারি খরচে অনুষ্ঠান করে সেখান থেকে বিজেপিকে গালাগালি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"


```