Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ভারী শিল্প স্থাপনে সময়োপযোগী বিল আনছে রাজ্য, বামেদের ব্যর্থতার কথা মনে করালেন মমতা

রাজ্যে ভারী শিল্প স্থাপনের ক্ষেত্রে জটিলতা কমাতে আগের ৮টি ইনসেনটিভ স্কিমকে প্রত্যাহার করল রাজ্য।

ভারী শিল্প স্থাপনে সময়োপযোগী বিল আনছে রাজ্য, বামেদের ব্যর্থতার কথা মনে করালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও শশী পাঁজা।

শেষ আপডেট: 19 March 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভারী শিল্প স্থাপনের ক্ষেত্রে জটিলতা কমাতে আগের ৮টি ইনসেনটিভ স্কিমকে প্রত্যাহার করল রাজ্য। একই সঙ্গে বুধবার এ বিষয়ে বিধানসভায় নতুন একটি বিল আনলেন শিল্প দফতরের মন্ত্রী শশী পাঁজা। 

বিলের নাম: Revocation of West Bengal Incentive Schemes and Obligation in the Nature of Grants and Incentives bill, 2025. একই সঙ্গে ১৯৯৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে চালু হওয়া প্রায় ৮ টি ইনসেনটিভ স্কিমকে প্রত্যাহার করা হল।

কেন নয়া বিল, এদিন বিধানসভায় তার ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের একাধিক বিল আছে। ২০০১ সাল থেকে একাধিক বিলে বদল আনা হয়েছে। বাম আমলে যত জমি অধিগ্রহণ হয়েছে তার জন্য টাকা দিতে দিতে এই সরকারের কোষাগার খালি হচ্ছে। ওরা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করেনি।"

প্রসঙ্গত, বর্তমানে রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ শিল্পে বিনিয়োগ আসছে। এছাড়া সরকারের নানা সামাজিক পরিষেবা আছে। সে কারণেই ক্ষতিপূরণের ক্ষেত্রে নয়া বিল আনতে চাইছে রাজ্য।

মুখ্যমন্ত্রী বলেন, "আগে তথ্যপ্রযুক্তি নিয়ে এত চর্চা ছিল না। এখন এআই প্রযুক্তি নিয়ে নানা কাজ হচ্ছে। আমাদের বাংলায় কয়লা আছে। কিন্তু তা নিয়ে ন্যাশনাল পলিসি আছে। আমাদের দাবি মাইনিং নিয়ে পলিসি হোক। আমাদের তো অন্য কেউ আয়রন দিচ্ছে  না। একেক জায়গায় একেক রকম ব্যবস্থা কেন থাকবে? ২০-২৫ বছর আগে কি ছিল আর এখন কি হয়েছে সেটা আকাশ পাতাল ফারাক আছে। এখন নয়া আইডিয়া যোগ হচ্ছে। ইনোভেশন হচ্ছে। আশা করব রাজ্যপাল অনুমোদন দেবেন এই বিলে। আমরা মতামত নিয়ে নিউ পলিসি আনব।"

নবান্ন সূত্রের খবর, যুগোপযোগী স্কিম তৈরিতে কী কী রাখা দরকার, তা নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে আগেই। এক মাসের মধ্যে ওই কমিটি তাঁদের মত জানাবেন। সেই অনুযায়ী যুগোপযোগী স্কিম তৈরি করা হবে।


```