Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

এসএসকে ও এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি করল রাজ্য

চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে নয়া বেতন হাতে পাবেন এসএসকে এবং এমএসকে-র কয়েক হাজার শিক্ষক।

এসএসকে ও এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি করল রাজ্য

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 January 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের এসএসকে (শিশু শিক্ষা কেন্দ্র) এবং এমএসকে (মাধ্যমিক শিক্ষা কেন্দ্র) শিক্ষকদের বেতন বৃদ্ধি করল রাজ্য। চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে নয়া বেতন হাতে পাবেন এসএসকে এবং এমএসকে-র কয়েক হাজার শিক্ষক।

শিক্ষা দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে। জানা যাচ্ছে, এসএসকে এবং এমএসকে-র শিক্ষকরা এখন থেকে ৩ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন।

দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি-সহ একাধিক সুবিধার দাবিতে আন্দোলন করেছেন এসএসকে-এমএসকের কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা৷ কিছুদিন আগেই নিজেদের দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে দীর্ঘ অবস্থানেও বসেছিলেন তাঁরা। বেতন বৃদ্ধি নিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখাও করেছিলেন তাঁরা। অবশেষে রাজ্য সেই দাবি পূরণ করায় খুশি এসএসকে এবং এমএসকে-র শিক্ষকরা 

জানা যাচ্ছে, এতদিন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়ক/সহায়িকারা ১১ হাজার ২৫৫ টাকা বেতন পেতেন। ফেব্রুয়ারি থেকে তাঁরা হাতে পাবেন ১১ হাজার ৫৯৩ টাকা। একইভাবে মুখ্য সহায়ক/সহায়িকারা ১১,৬৩৮ টাকার পরিবর্তে ফেব্রুয়ারি থেকে ১১,৯৮৭ টাকা পাবেন।

সম্প্রসারক/সম্প্রসারিকা এতদিন ১৪,৬৩২ টাকা বেতন পেতেন। আগামী মাস থেকে তাঁরা ১৫,০৭১ টাকা পাবেন। একইভাবে মুখ্য সম্প্রসারক/সম্প্রসারিকারা ১৫,৭৫৮ টাকার পরিবর্তে ১৬,২৩১ টাকা পাবেন।


```