Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নবান্নর কাছে ডিএ নিয়ে কর্মসূচির অনুমতি বিচারপতি মান্থার, বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য

বৃহস্পতিবার ডিএ বৃদ্ধির দাবিতে নবান্নর সামনে কর্মসূচি করতে চেয়েছিল আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সংগঠন। বিচারপতি রাজাশেখর মান্থা সেই কর্মসূচির জন্য অনুমোদন দিয়েছেন। কিন্তু এই নির্দেশের পর বুধবারই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তবে এক দফা শুনানি হলেও তা সম্পূর্ণ হয়নি। বৃহস্পতিবার সেই মামলার পরবর্তী শুনানি। 

নবান্নর কাছে ডিএ নিয়ে কর্মসূচির অনুমতি বিচারপতি মান্থার, বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য

Justice Rajasekhar Mantha

শেষ আপডেট: 13 March 2024 20:28

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ডিএ বৃদ্ধির দাবিতে নবান্নর সামনে কর্মসূচি করতে চেয়েছিল আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সংগঠন। সেই ইস্যুতে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি রাজাশেখর মান্থা সেই কর্মসূচির জন্য অনুমোদন দিয়েছেন। কিন্তু এই নির্দেশের পর বুধবারই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তবে এক দফা শুনানি হলেও তা সম্পূর্ণ হয়নি। বৃহস্পতিবার সেই মামলার পরবর্তী শুনানি। 

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই কর্মসূচি নিয়ে শর্তসাপেক্ষে কিছু নির্দেশ দিয়েছে। বিচারপতি মান্থা জানান, হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্ন বাসস্ট্যান্ড পর্যন্ত বৃহস্পতিবার মিছিল করা যাবে। তবে ১,৫০০-র বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। তাছাড়া পুলিশ ওই মিছিলের উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারবে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে মিছিল হওয়ার কথা। কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশের পরই ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য। তাই এই কর্মসূচি আদৌ হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

রাজ্যের দাবি, এই মিছিল-কর্মসূচির জন্য বিকল্প রুটের প্রস্তাব দিয়েছিল পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি। শুধু তাই নয়, আগের কর্মসূচির চেয়ে লোকসংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নবান্নর সামনের মিছিল নিয়ে অশান্তি হওয়ার আশঙ্কা করছে রাজ্য। তাঁদের যুক্তি, সাধারণত ওই এলাকায় মিছিল করা যায় না। ওই এলাকা স্পর্শকাতর। 

বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সময় আন্দোলনকারীদের পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই দু'পক্ষের বক্তব্য শুনতে পারেনি আদালত। এক্ষেত্রে বৃহস্পতিবারই আবার এই মামলার শুনানি হবে।  


```