Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

সীমান্ত সুরক্ষায় আরও জোর, নদিয়া ছাড়াও দুই জেলায় বিএসএফ-কে জমি দিল রাজ্য

সীমান্ত সুরক্ষায় আরও দুই জায়গায় বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।

সীমান্ত সুরক্ষায় আরও জোর, নদিয়া ছাড়াও দুই জেলায় বিএসএফ-কে জমি দিল রাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 February 2025 17:03

দ্য ওয়াল ব্যুরো: বর্ডার আউট পোস্টের জন্য বিএসএফ-কে ইতিমধ্যে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি দেওয়া হচ্ছে। সীমান্ত সুরক্ষায় আরও দুই জায়গায় বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। জলপাইগুড়ি এবং মালদহে জমি দেওয়া হবে।

সূত্রের খবর, জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ০.০৫ একর আর মালদহের নারায়নপুরে ১৯.৭৩ একর জমি দেওয়া হবে বিএসএফ-কে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক থেকেই এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে এও জানা গেছে, তিনটি জায়গায় হোমস্টে-এর জন্য জমি নেওয়া হচ্ছে। দুটি আলিপুরদুয়ারে এবং একটি জলপাইগুড়িতে। চারটি চা বাগান থেকে নেওয়া হচ্ছে এই জমি। 

রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে বিজেপি অভিযোগ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে বারবার বলেন, বর্ডার বিএসএফ-এর দেখার কথা। যে পাঁচটা রাজ্যে বাংলাদেশ বর্ডার তা ৪ হাজার কিলোমিটারের। শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে ২২০০ কিলোমিটার। তার মধ্যে ৫৯৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। এর অন্যতম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নিজের ভোট বাড়াতে। কাঁটাতার লাগাতে জমি দিলে ভোট বাক্সে প্রভাব পড়বে। 

বিজেপির এই অভিযোগের মধ্যেই বিএসএফ-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কদিন আগে নদিয়াতে সীমান্ত সংলগ্ন মাটি খুঁড়ে চার-চারটি বাঙ্কারের হদিস পায় বিএসএফ। যার মধ্যে লুকানো ছিল লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল। শুধু তাই নয়, একই এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককেও গ্রেফতার করে পুলিশ। সেখানেই আগে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবারের বৈঠকে জলপাইগুড়ি এবং মালদহ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হল।


```